সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মণের সপ্তম প্রয়াণবার্ষিকী রবিবার, সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন দীপ দেব

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মণের সপ্তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আগামী রবিবার, ২৫ অক্টোবর, শিলচরের ইলোরা হোটেলে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা আড়াইটায় শুরু হবে অনুষ্ঠান। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণ, আলোচনাসভা এবং সাংবাদিকতা পুরস্কার প্রদান।

এবারের অনুষ্ঠানে ‘বিশ্বজিৎ রায়বর্মণ স্মারক সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করা হবে সাংবাদিক দীপ দেবকে। প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ রায়বর্মণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংবাদিকতা ও সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে অনুষ্ঠানে।
এবারের আলোচনাসভার বিষয় ‘সামাজিক অগ্রগতি, রাজনীতি ও সংবাদমাধ্যম’।

বর্তমান সমাজব্যবস্থায় সংবাদমাধ্যমের ভূমিকা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্মরণানুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *