বিজয়া দশমীতে শিলচরের লিংক রোডে উত্তেজনা, নাবালিকাকে গাড়িতে তোলার চেষ্টার অভিযোগে ভাঙচুর ও মারধর

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বিজয়া দশমীর দিনেই শিলচরের লিংক রোডে নাবালিকা এক কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তেজিত জনতা একটি গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়িতে থাকা এক যুবককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে ওই যুবককে উদ্ধার করে…

Read More

নবমীর রাতে অম্বিকাপট্টি কাণ্ডে পাল্টা এজাহার, মহিলা কাউন্সিলরকে অশালীন স্পর্শের অভিযোগ

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : দুর্গাপুজোর নবমীর রাতে শিলচরের অম্বিকাপট্টি এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারধরের অভিযোগের পাল্টা হিসেবে এবার শিলচর পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পারমিতা চন্দ গুপ্তকে অভিনন্দন জানানোর অজুহাতে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানায় পাল্টা এজাহার দায়ের করেছেন…

Read More

মাদুরগ্রামে ২২ ফুট উঁচু ‘নুপি লান’ মূর্তি স্থাপনের শিলান্যাস রাজদীপ গোয়ালার

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর: মণিপুরি নারীদের ঐতিহাসিক সংগ্রাম, আত্মত্যাগ ও প্রতিবাদী চেতনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বরাক উপত্যকায় প্রথমবারের মতো স্থাপিত হতে চলেছে ২২ ফুট উচ্চতার ‘নুপি লান’-এর পূর্ণাঙ্গ মূর্তি। বৃহস্পতিবার দুপুর ১২টায় ২৭ নম্বর শিলচর–হাফলং মহাসড়কের পাশে মাদুরগ্রামে প্রস্তাবিত মূর্তির শিলান্যাস করেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। অল আসাম মণিপুরি মৈরা পাইবি অপুনবা লূপ…

Read More

নবমীর রাতে শিলচরে সাংবাদিককে মারধর, প্রাণনাশের হুমকি, মামলা

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : শিলচরের অম্বিকাপট্টি এলাকায় এক সাংবাদিককে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আক্রান্ত সাংবাদিকের নাম রাহুলকান্তি দেব। তিনি শিলচরের অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর লেন এলাকার বাসিন্দা। বুধবার ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেন। মামলার  অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট নাগাদ অম্বিকাপট্টি চৌরঙ্গীর ভারতী কর্নার…

Read More

শিলচরে মর্যাদার সঙ্গে পালিত আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : নেতাজি সুভাষচন্দ্র বসুর আপসহীন দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার স্বপ্নকে স্মরণ করে শিলচরের অম্বিকাপট্টিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস। বুধবার নেতাজি সুভাষ ফাউন্ডেশন, কাছাড়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাজির ঐতিহাসিক ভূমিকা, আজাদ হিন্দ সরকারের তাৎপর্য এবং স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান নিয়ে আলোচনা করেন…

Read More

উত্তর কৃষ্ণপুরে বাইকের ধাক্কায় মৃত্যু পথচারীর

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : বাইকের ধাক্কায় মৃত্যু ঘটল এক পথচারী। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ৩০৬ নম্বর জাতীয় সড়কের আউলিয়া বাজার সংলগ্ন উত্তর কৃষ্ণপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত ব্যক্তি বছর ষাটের জাকির হোসেন মজুমদার। তিনি সোনাই বারোহালির বাসিন্দা। দুর্ঘটনার পর বাইক ফেলে গা ঢাকা দেন চালক। স্থানীয়দের ধারনা জাকির হোসেন সড়ক পারাপারের সময় দ্রুত…

Read More

শিলচরের সদরঘাটে দুর্গাপ্রতিমা বিসর্জন, নিরাপত্তায় বিশেষ জোর জেলা প্রশাসনের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : বিজয়া দশমী উপলক্ষে বুধবার সকাল ১১টা থেকে শিলচরের সদরঘাট বিসর্জন ঘাটে শুরু হয় দুর্গাপ্রতিমা নিরঞ্জন পর্ব। বিশেষ করে গৃহস্থের দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এদিন সদরঘাটে ভক্ত ও পুজো উদ্যোক্তাদের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন পুজোমণ্ডপ থেকে ঢাকঢোল ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে বিসর্জন ঘাটে পৌঁছন…

Read More

শিলচরে মহানবমীর রাতে পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : মহানবমীর আনন্দ-উল্লাসে মেতে উঠেছে শিলচর শহর। দেবী দুর্গার আগমনে উৎসবের আনন্দে মাতোয়ারা গোটা শিলচর। মঙ্গলবার মহানবমীর রাতে শহরের প্রতিটি পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপ্রতিমা দর্শন করতে সন্ধ্যা থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় জমান অসংখ্য মানুষ। শহর থেকে গ্রামাঞ্চল—সর্বত্রই পূজার চোখধাঁধানো আয়োজন নজর কাড়ে। মহানবমী…

Read More

সংস্কৃতি চেতনা ন্যাসের মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে পুজো পরিক্রমা শেষ করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শিলচর সফরের শেষ পর্যায়ে শিলচর টাউন ক্লাবের মাঠে আয়োজিত সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপুজো মণ্ডপে উপস্থিত হন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সংস্কৃতি চেতনা ন্যাসের পরিচালনায় আয়োজিত এই পুজোমণ্ডপে দেবী দুর্গার দর্শন করেন তিনি। এটিই ছিল মহাষ্টমীর দিন তাঁর শিলচর সফরের শেষ পুজোমণ্ডপ পরিদর্শন। উল্লেখ্য, মহাষ্টমীর পুণ্যতিথিতে শিলচর সফরকালে মোট…

Read More

মহাষ্টমীর রাতে শিলচরের পুজোমণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে বরাক উপত্যকা তথা কাছাড় জেলার গ্রামাঞ্চল ও শিলচর শহরজুড়ে দেখা গেল উৎসবের উন্মাদনা। দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন সর্বস্তরের মানুষ। সোমবার মহাষ্টমীর রাতে শিলচর শহরের বিভিন্ন পুজোমণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শহরের প্রতিটি পুজোমণ্ডপে দুর্গাপ্রতিমা দর্শনের জন্য ভিড়…

Read More