বরাক উপত্যকায় আরপিআই (আঠাওয়ালে)-র আহ্বায়ক সৌরভ
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে)-র বরাক উপত্যকার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন সৌরভ দেব। দলের জাতীয় সম্পাদক তথা উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিনোদ নিকালজের অনুমোদনক্রমে গুয়াহাটিতে দলীয় কার্যালয়ে অসম রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি হীরকজ্যোতি বরা তাঁকে এই দায়িত্ব প্রদান করেন। সোমবার শিলচরে সৌরভ দেব জানান, গত ১০ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।…
