শিলচরের দাস কলোনি থেকে তরুণী নিখোঁজ, রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : শিলচরে ফের এক তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের রাঙ্গিরখাড়ি এলাকার দাস কলোনির অসিত নগর থেকে পঞ্চমী দাস (২০) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টে লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর থেকে পঞ্চমী দাস তাঁর পিসি গৌরী দাসের বাড়িতে থাকতেন। গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৬টা নাগাদ দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

এরপর আত্মীয়স্বজনের বাড়ি এবং আশপাশের বিভিন্ন দোকানে খোঁজখবর চালিয়েও তাঁর কোনও সন্ধান মেলেনি। পরিবারের দাবি, পঞ্চমীর মোবাইল ফোনটিও বর্তমানে সুইচ অফ রয়েছে। অবশেষে পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

নিখোঁজের সময় পঞ্চমীর পরনে ছিল জিন্স প্যান্ট ও কুর্তা। তাঁর উচ্চতা আনুমানিক সাড়ে চার ফুট এবং গায়ের রং শ্যামবর্ণ।

এদিকে, সংবাদমাধ্যমের মাধ্যমে পরিবারের সদস্যরা সাধারণ মানুষের কাছে পঞ্চমীর সন্ধান পেতে সহযোগিতার আবেদন জানিয়েছেন। কোনও সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে নিকটবর্তী থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ৬০০০০৭৩৪১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *