সৃষ্টির রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান ২৯ ও ৩০ আগস্ট
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : সৃষ্টির সমন্বিত সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আগামী ২৯ ও ৩০ আগস্ট শিলচরে অনুষ্ঠিত হবে। এই দু’দিনের অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি মঙ্গলবার দাস কলোনিতে অবস্থিত সৃষ্টির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়। কেন্দ্রের প্রতিষ্ঠাতা-সম্পাদিকা মৌমিতা বিশ্বাস জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৯ আগস্ট ছয়জন…
