নলবাড়িতে গণপিটুনিতে আহত অভিযুক্ত অপহরণকারীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১৮ জুন : নলবাড়িতে গণপিটুনির ঘটনায় গুরুতর আহত হওয়া এক অভিযুক্ত অপহরণকারীর মৃত্যু হয়েছে। মৃতের নাম বিবেক গুপ্তা। তিনি গুয়াহাটির বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন একটি কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করতে এসে স্থানীয় মানুষের হাতে ধরা পড়েন বিবেক গুপ্তা। অভিযোগ, ওই ঘটনায় বিবেকসহ দুই অভিযুক্তকে সরিয়হতলি এলাকায় আটক…

Read More

বরাকের উন্নয়নে নতুন গতি, চালু হচ্ছে টোল-ফ্রি অভিযোগ হেল্পলাইন নির্দেশ কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জুন : উন্নয়নের সুফল সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে বরাক ভ্যালি উন্নয়ন বিভাগ। চলমান প্রকল্পের গতি বাড়ানো, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে টোল-ফ্রি গ্রিভ্যান্স হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই সঙ্গে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নকে…

Read More

৩০ জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ কী হবে, জানালেন মন্ত্রী

বরাক তরঙ্গ, ১৮ জুন : ৩০ জনের কম শিক্ষার্থী থাকলেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। তিনি বলেন, ৩০ জনের কম শিক্ষার্থী থাকা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাবে এমন খবর সম্পূর্ণ ভুয়া। বর্তমানে এ বিষয়ে একটি সমীক্ষা চলছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি…

Read More

কৃত্রিম বন্যা রোধে ‘মিশন ফ্লাড ফ্রি গুয়াহাটি’ পর্যালোচনা বৈঠক কৌশিকের

বরাক তরঙ্গ, ১৭ জুন : গুয়াহাটি মহানগরীতে দীর্ঘদিনের কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বুধবার পুর সেবা ভবনে ‘মিশন ফ্লাড ফ্রি গুয়াহাটি’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকার সমস্যা চিহ্নিতকরণ, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।…

Read More

রাজ্যজুড়ে শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস পালন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৫ জুন : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর বিপ্লবী এবং অসমের শিবসাগর জেলার গর্বিত সন্তান শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। এই উপলক্ষে গুয়াহাটির নেহেরু পার্কে অবস্থিত শহিদ কুশল কোঁওরের মূর্তিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মূর্তিতে মাল্যদান করে…

Read More

চার বছরের ডিগ্রি কোর্সে অনিশ্চয়তা দূর করার দাবিতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে এআইডিএসও’র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৫ জুন : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালুর পর শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তার সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। আন্দোলনের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।এআইডিএসও-র রাজ্য সভাপতি হিল্লোল…

Read More

ভিভিআইপি সফর ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সোনাপুরের মেফেয়ার রিসোর্টে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পরিদর্শন

বরাক তরঙ্গ, ১৫ জুন : আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যে একাধিক ভিভিআইপি ও কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করেছে অসম সরকার। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার গুয়াহাটির সোনাপুরস্থিত মেফেয়ার রিসোর্ট পরিদর্শন করেন পাথারকান্দির বিধায়ক তথা জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরিদর্শনকালে…

Read More

আরব সাগরে ১,৩০০ কিলোমিটার সাঁতার কাটবেন এলভিস আলি হাজরিকা

বরাক তরঙ্গ, ১৪ জুন : একের পর এক নজির গড়ে আন্তর্জাতিক অঙ্গনে অসমের নাম উজ্জ্বল করে চলেছেন আন্তর্জাতিক সাঁতারু এলভিস আলি হাজরিকা। এবার তিনি আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে নতুন অভিযানের প্রস্তুতি নিয়েছেন।আরব সাগরে টানা দিন-রাত সাঁতার কেটে ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন এলভিসসহ চারজন সাঁতারু। আগামী ১৪ নভেম্বর মহারাষ্ট্রের মুম্বাই থেকে শুরু হবে…

Read More

গুয়াহাটিতে জাপানিজ এনকেফেলাইটিসে বছরের প্রথম মৃত্যু

বরাক তরঙ্গ, ১৩ জুন : কয়েক সপ্তাহ ধরে গুয়াহাটি মহানগরীতে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে শহরে চলতি বছরের প্রথম জাপানিজ এনকেফেলাইটিসজনিত মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুয়াহাটির উপকণ্ঠবর্তী পানিখাইতি এলাকার…

Read More

১৮ বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড ইস্যু বন্ধের সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার

বরাক তরঙ্গ, ১৩ জুন : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড প্রাপ্তি রোধে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য নতুন আধার কার্ড ইস্যু প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শনিবার দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান,…

Read More