উলুবাড়ির IVF সেন্টারে চিকিৎসাধীন মহিলার মৃত্যু, গাফিলতির অভিযোগ

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : গুয়াহাটির উলুবাড়িস্থিত ইন্দিরা IVF সেন্টারে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। মৃত মহিলার নাম লিজা ফুকন কোচ। তিনি চাবুয়ার রহমরিয়ার বাসিন্দা। স্বজনদের বক্তব্য অনুযায়ী, গত মে মাস থেকে ড. দিব্যজ্যোতি গোস্বামীর অধীনে তিনি চিকিৎসাধীন…

Read More

স্কুটি ও চার চাকার গাড়ির মুখোমুখি, প্রাণ হারালেন যুবক

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর: জাগীরোডের রেলওয়ে ফ্লাইওভারে একটি স্কুটি ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রঞ্জিত দৈমারী এবং তিনি কণাবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ​জানা গেছে, রেলওয়ে ফ্লাইওভারে সংঘটিত এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রঞ্জিত দৈমারীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

Read More

মেডিক্যালে মনিটর বিস্ফোরণে রোগীর কক্ষে আগুন

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) রোগী থাকা একটি কক্ষে মনিটর বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। শনিবার রাতে হাসপাতালের MITU বিভাগের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় ১০ জন রোগী থাকা একটি কক্ষে হঠাৎ মনিটর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই কক্ষটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায়…

Read More

গুয়াহাটিতে চুরি চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার পাঁচ কুখ্যাত চোর

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : গুয়াহাটিতে সক্রিয় একটি চুরি চক্রের বিরুদ্ধে বশিষ্ঠ পুলিশ এক বিশাল অভিযান চালিয়ে পাঁচজন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই অভিযানে সান্তনু দাস, রনিত প্রসাদ, ভিকি দাস, রকি দাস এবং প্রশান্ত বরাকে গ্রেপ্তার করা হয়। ​পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গুয়াহাটিতে সক্রিয় ওই চুরি চক্রটির গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল।…

Read More

আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে রামানুজ গোস্বামীর মৃতদেহ

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : আজ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে স্ত্রীহত্যার অভিযোগে অভিযুক্ত রামানুজ গোস্বামীর মৃতদেহ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাঁর ময়নাতদন্ত। বর্তমানে রামানুজের নিথর দেহ গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)-এর মর্গে রাখা হয়েছে। জানা গিয়েছে, ধুবড়ি জেলার গৌরীপুরে রামানুজের নিজ বাসভবনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃতদেহ গ্রহণের জন্য রামানুজের পরিবারের সদস্যরা ইতিমধ্যে…

Read More

গুলির আঘাতের চিহ্ন নেই, দুর্ঘটনাতেই মৃত্যু: GMCH অধীক্ষক

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার রামানুজ গোস্বামীর মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এর অধীক্ষক। তিনি জানান, রামানুজের দেহে কোনও ধরনের গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। GMCH অধীক্ষক আরও জানান, রামানুজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে স্পষ্ট যে,…

Read More

পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে স্ত্রী হত্যায় অভিযুক্ত রামানুজের মৃত্যু, মরদেহ সমঝে নেবে না পরিবার

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার রামানুজ গোস্বামীর মৃত্যু হয়েছে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টার সময়। সোমবার ভোররাতে গুয়াহাটির নরকাসুর পাহাড় থেকে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। জানা যায়, স্ত্রী হত্যার মামলায় হাতিগাঁও পুলিশের হেফাজতে ছিলেন রামানুজ। তাঁর সাত দিনের পুলিশি হেফাজতের মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী…

Read More

সাতকরাকান্দি ৯৬০ নম্বর এলপি স্কুলে পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আব্দুল হক, সোনাই। বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : সোনাই শিক্ষা খণ্ডের অধীন সাতকরাকান্দি ২য় খণ্ড ৯৬০ নম্বর এলপি স্কুলে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠিত হয়েছে। শনিবার স্কুল চত্বরে বিগত সভায় নির্বাচিত ১৪ জন সদস্য সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করেন। এতে সভাপতি পদে হছিনা বেগম লস্কর এবং সহ-সভাপতি পদে নজরুল হক লস্কর উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভায়…

Read More

দেবলীনা পাটোয়ারীর সঙ্গে সচিবালয়ের কোনও সম্পর্ক নেই, স্পষ্টীকরণ অসম সচিবালয় সেবা সংস্থার

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : অসম সচিবালয়ের কোনও আধিকারিক বা কর্মচারী নন দেবলীনা পাটোয়ারী। তাঁর সঙ্গে অসম সচিবালয়ের কোনও ধরনের সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দিয়েছে অসম সচিবালয় সেবা সংস্থা। সম্প্রতি মদ বিক্রির লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দেবলীনা পাটোয়ারী নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর বিভিন্ন মহলে…

Read More

কুয়ায় পড়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির করুণ মৃত্যু

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্নানের সময় অসাবধানতাবশত কুয়ায় পড়ে এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিনন্দ গগৈ। ঘটনাকে কেন্দ্র করে গুয়াহাটির কাহিলিপাড়ার ভগদত্তপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার স্নানে জন্য যাওয়ার সময় কোনওভাবে কুয়ায় পড়ে যান বিনন্দ গগৈ। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধারের…

Read More