এইচআইভি পজিটিভ ছিলেন স্ত্রী খুনি রামানুজ গোস্বামী

Spread the news

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : বেলতলায় স্ত্রী রিয়াকে হত্যার ঘটনায় অভিযুক্ত রামানুজ গোস্বামীকে ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারের এই হত্যাকাণ্ডের তদন্তে রামানুজের মাদকাসক্তি ও এইচআইভি সংক্রমণের তথ্য সামনে এসেছে।

জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে মাদকাসক্ত ছিলেন রামানুজ গোস্বামী। চিকিৎসক সূত্রে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকাকালীন তাঁর শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। অভিযোগ, বিয়ের আগে রামানুজের এইচআইভি আক্রান্ত হওয়ার বিষয়টি স্ত্রী রিয়াকে জানানো হয়নি। হত্যাকাণ্ডের কয়েক দিন আগে রিয়া বিষয়টি জানতে পেরেছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। রিয়ার মৃত্যুর নেপথ্যে এই তথ্যের কোনও ভূমিকা ছিল কি না, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *