গুয়াহাটিতে আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী, অংশ নিচ্ছেন ৯০ শিল্পী

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ন্যাশনাল আর্টিস্ট অ্যাসোসিয়েশন, ভারতের উদ্যোগে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ললিত কলা ভবনস্থ এ সি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মোট ৯০ জন শিল্পী অংশ নিয়েছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে…

Read More

রাজ্যের ১৫ জন কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীকে সম্মাননা প্রদান শিক্ষামন্ত্রীর

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শনিবার দেশজুড়ে ৬৫তম শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য ভিত্তিক কৃতী শিক্ষক পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত ১৫ জন কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীকে সম্মানিত করা হয়। শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের শ্রীশ্রী দামোদরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রাজ্যের উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে পুরস্কারপ্রাপকদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে…

Read More

ঘুষ নিয়ে চাকরি গেল ওষুধ পরিদর্শক দম্পতির

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন এক দম্পতি। দু’জনেই ওষুধ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। যোরহাটের ওষুধ পরিদর্শক ছিলেন তেজেন্দ্র শইকীয়া এবং শিবসাগরের ওষুধ পরিদর্শক ছিলেন তাঁর স্ত্রী জাহ্নবী কলিতা। ২০২৪ সালে ৪ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুর্নীতি নিবারক দলের হাতে-নাতে গ্রেফতার হয়েছিলেন তেজেন্দ্র শইকিয়া। অন্যদিকে, তাঁর স্ত্রী জাহ্নবী…

Read More

‘অ্যাক্ট ইস্ট’ নীতি বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান চেতনা মঞ্চের

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতিকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে নাগরিক, শিল্পোদ্যোগী, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, নাগরিক সমাজ এবং সংবাদমাধ্যমকে সক্রিয় অংশীদার হিসেবে যুক্ত করার আহ্বান জানালেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা। বুধবার সন্ধ্যায় গুয়াহাটিতে ‘অ্যাক্ট ইস্ট নীতি: নাগরিকের ভূমিকা ও ভবিষ্যতের পথ’ শীর্ষক এক…

Read More

নেমকেয়ার হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা, চেম্বারে চিকিৎসকের রহস্যমৃত্যু

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে হাসপাতালের চেম্বারের ভিতরে নিজের জীবন শেষ করলেন এক চিকিৎসক। মৃত চিকিৎসকের নাম ডাঃ প্রয়াস সিংঘল বলে জানা গিয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভঙাগড় থানার পুলিশ। জানা গিয়েছে, ডায়েরিয়া হয়েছে বলে নার্সের কাছ থেকে স্যালাইন ও ক্যানুলা নিয়েছিলেন…

Read More

সাংবাদিকদের স্বাস্থ্যবিমা, পেনশন ও পুজোর বোনাস প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত অসম বার্তাজীবী সংঘের

সাংবাদিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে অসমের মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত সাংবাদিকের জন্য স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা, পুজো উপলক্ষে বোনাস এবং সমস্ত অবসরপ্রাপ্ত সাংবাদিককে পেনশন দেওয়ার ঘোষণা করায় তাকে স্বাগত জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। এক বিবৃতিতে অসম বার্তাজীবী সংঘের সভাপতি মধুসূদন মেধি এবং সাধারণ…

Read More

গুয়াহাটির দুই পুলিশ কর্মী চাকরি থেকে সাময়িক বরখাস্ত

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গুয়াহাটিতে তল্লাশির নামে অর্থ আদায় এবং এক যুবককে আটকে হেনস্থা করার অভিযোগে দুই পুলিশ কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত হওয়া দুই পুলিশ কর্মী হলেন নুনমাটি পুলিশ স্টেশনে কর্মরত উপ-পরিদর্শক (SI) ধর্মরাজ মিশ্র এবং পুলিশ কনস্টেবল সঞ্জীত বড়ো। ​অভিযোগ অনুসারে, বরবাড়িতে তল্লাশির নামে দুজনেই অর্থ আদায় করছিলেন। এমনকি এক…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পুকুরে চার চাকার বাহন, মৃত্যু দুইজনের

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে ডুবে গেল চার চাকার একটি বাহন। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন এবং আহত হন এক ব্যক্তি। দুর্ঘটনাটি সংঘটিত হয় জামুগুড়িহাটের কুসুমটোলা এলাকায়। জানা যায়, ML-10-D-4928 নম্বরের গাড়িটি মাজুলি থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে গভীর পুকুরে পড়ে যায়।…

Read More

গুয়াহাটির মঠঘরিয়ায় ভয়াবহ ভূমিধস, একই পরিবারের ৩ জনের মৃত্যু

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গুয়াহাটির মঠঘরিয়া এলাকায় ভয়াবহ ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের কর্তা নগেন রাজবংশী, তাঁর স্ত্রী সুনু রাজবংশী এবং তাঁদের মেয়ে মীনা রাজবংশী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মঠঘরিয়ার নিজরাপাড়ার লক্ষ্মী মন্দিরের কাছে এই ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ি…

Read More

অসমে দৈনিক ৪.২০ লক্ষ লিটার অতিরিক্ত দুধ প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে

পিএনসি, গুয়াহাটি।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : অসমে দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ পরিকাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সোমবার দিশপুরের লোকসেবা ভবনে দুগ্ধ খাতের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, সমবায় নেটওয়ার্কের সম্প্রসারণ এবং প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়ানোর জন্য দুগ্ধ উন্নয়ন সঞ্চালকালয়কে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।।বৈঠকে রাজ্যের…

Read More