বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : জালুকবাড়ি পুলিশ কার্যালয়ের সামনে ‘PRESS’ লেখা একটি গাড়ি থেকে এক প্রবীণ নাগরিকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নেব প্রসাদ যাদব। তিনি গুয়াহাটির রিহাবাড়ি এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জালুকবাড়ি পুলিশ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ‘PRESS’ লেখা গাড়িটির ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে জালুকবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। কীভাবে ওই প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং তিনি কীভাবে ওই গাড়িতে এসে পৌঁছালেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এ পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।



