স্বাধীনতার ৮০ বছর পরও বদলায়নি ভাগ্য, রাস্তা ও পানীয় জলের দাবিতে ক্ষোভ জগন্নাথপুরবাসীর
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : স্বাধীনতার ৮০ বছর পেরিয়ে গেলেও এখনও মৌলিক নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত ধলাই বিধানসভা এলাকার জগন্নাথপুর গ্রামের বাসিন্দারা। ধলাই সমজেলা কার্যালয় থেকে মাত্র প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে আজও নেই চলাচলের উপযোগী স্থায়ী সড়ক। পাশাপাশি রয়েছে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট। জীবনগ্রাম ও ভুবনডর জিপির দুটি অংশ…
