বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ডংকামোকামের বিচারসভাকে ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন ডাঃ হাবে টেরন। বিচারসভা শেষ হওয়ার পরই তাঁকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
আগে ডিএনএ পরীক্ষা করাতে সম্মতি জানিয়েছেন বলে যে আলোচনা চলছিল, তার বিপরীতে এবার সংশ্লিষ্ট মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন ডাঃ টেরন। শুধু তাই নয়, ডিএনএ পরীক্ষার প্রস্তাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, ডংকামোকামে অনুষ্ঠিত বিচারসভাকে নীতিবহির্ভূত বলে আখ্যা দিয়েছেন ডাঃ হাবে টেরন। তাঁর এই বক্তব্যের পর গোটা বিষয়টি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।




