রুকনিতে তলিয়ে গেল সাড়ে তিন বছরের শিশু

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে রুকনি নদীতে তলিয়ে গেল সাড়ে তিন বছরের এক শিশু। সোমবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় ভাগাবাজারের খাসপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিশুটির নাম ফুজায়েল আহমেদ। সে খাসপুর এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একমাত্র ছেলে বলে জানা গেছে। বাড়ির পাশ দিয়েই নদী বয়ে যাওয়ায়…

Read More

চান্নিঘাট প্রাথমিক কৃষি ঋণ সমবায়ে বার্ষিক সাধারণ সভা, নয়া কমিটি গঠিত

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : চান্নিঘাট প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বি আর আম্বেদকর হাই স্কুলে সমবায় সমিতির উন্নয়ন ও আগামী দিনের রূপরেখা তৈরির লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান বিবেকানন্দ দাস। ​সভার শুরুতে সমিতির বিগত দিনের বিস্তারিত কার্য বিবরণী ও প্রতিবেদন পাঠ করেন সচিব রমিত…

Read More

ধলাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিল কৃষক সভা

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ধলাইয়ের সপ্তগ্রাম জিপির আরজানপুর ও পশ্চিম সপ্তগ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নিল সারা ভারত কৃষক সভা। কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়ার নেতৃত্বে বাম ধলাই আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নেন। সম্প্রতি বন্যার কারণে ওই এলাকার বিভিন্ন পরিবার সমস্যার সম্মুখীন…

Read More

ব্যবসায়ী সুকল্যাণ দত্তের অকাল প্রয়াণ

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। প্রয়াত হলেন ধলাই বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুকল্যাণ দত্ত, যিনি সকলের কাছে টুটন দত্ত নামেই বিশেষ পরিচিত। শনিবার বিকাল ৩-১০ মিনিটে নিজ বাসভবন ধলাইতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে…

Read More

শিক্ষক দিবসে বরাক গ্রীণ মিশন এনজিও কর্তৃক সংবর্ধিত শিক্ষক সমাজ

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : মহান শিক্ষাবিদ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীকে উপলক্ষ করে শিক্ষক দিবসে ধলাই সমজেলার অধীন চান্নিঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি স্কুলে গিয়ে শিক্ষকদের সংবর্ধণা জানালো দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য এনজিও ‘বরাক গ্রিন মিশন’। এদিন সংস্থার সভাপতি আক্তার হোসেন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধিদল চান্নিঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়, নর্থ আরাধনপুর আপগ্রেডেড…

Read More

নালায় মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু ব্যক্তির, গঙ্গানগরে চাঞ্চল্য

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : নালায় মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে নালা থেকে উদ্ধার করা হয় বছর ৫২-র রাণু দাশের নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণপুর গঙ্গানগর জিপির গঙ্গানগর নবম খণ্ড গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বৃষ্টির পর বাড়ির কাছের নালায় জাল নিয়ে…

Read More

বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করলো বরাক গ্রিন মিশন এনজিও

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : সম্প্রতি প্রবল বর্ষনে দক্ষিণ ধলাইয়ের একাধিক এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। এমতাবস্থায় শত শত পরিবার বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছেড়ে শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সপ্তগ্রাম ও আর্জানপুর অঞ্চল থেকে ১৩৯৪ নম্বর পশ্চিম সপ্তগ্রাম এলপি স্কুলে অস্থায়ী শরনার্থী শিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বণ্টন…

Read More

মিজোরামে ভারি বৃষ্টি, রুকনির জলে প্লাবিত ধলাইয়ের বিস্তীর্ণ এলাকা

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মিজোরামে টানা ভারী বৃষ্টিপাতের জেরে গত তিনদিন ধরে ফুলেফেঁপে উঠেছে রুক্নী নদী। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করতেই দক্ষিণ ধলাইয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলমগ্ন হয়েছে একাধিক গ্রাম, রাস্তাঘাট ও কৃষিজমি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কয়েক শত বিঘা আমন ধানক্ষেত বর্তমানে জলের তলায় থাকায় ব্যাপক ফসলহানির আশঙ্কা…

Read More

৫৩ ঘণ্টা পর প্রত্যাহার ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক NH-306

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : অবশেষে ৫৩ ঘণ্টা পর প্রত্যাহার করা হলো বরাক উপত্যকার ট্রাকচালকদের অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন। মিজোরামে অসমের পণ্যবাহী ট্রাকচালকদের হয়রানি এবং বালি বোঝাই ট্রাক চলাচলে বাধা দেওয়ার অভিযোগের স্থায়ী সমাধানের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের অবসান ঘটে মঙ্গলবার রাত ১১টা নাগাদ। ধলাই থানার কনফারেন্স হলে দুই রাজ্যের প্রশাসনের ঊর্ধ্বতন…

Read More

ট্রাকচালকদের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন অব্যাহত, প্রশাসনের হস্তক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

NH-306 অবরোধ করে অবস্থান-বিক্ষোভ শতাধিক ট্রাকচালকের রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মিজোরামে অসমের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি এবং বালি বোঝাই ট্রাক চলাচলে বাধা দেওয়ার অভিযোগের সমাধান না হওয়ায় ২৪ ঘণ্টা পেরিয়েও অব্যাহত রয়েছে বরাক উপত্যকার ট্রাকচালকদের অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ না আসায় আন্দোলনরত চালকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।…

Read More