লায়লাপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান, উদ্ধার মাদক, গ্রেফতার এক

Spread the news

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল লায়লাপুর পুলিশ। সোমবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯৩টি কৌটায় রাখা মোট ৩৪ গ্রাম মাদক এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ দিবাকর গগৈর নেতৃত্বে পুলিশের একটি দল আজহার উদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায়। তল্লাশির সময় সেখান থেকে ২৯৩টি কৌটায় রাখা মোট ৩৪ গ্রাম মাদকদ্রব্য ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

এরপরই লায়লাপুরের বাসিন্দা নুর হোসেনের পুত্র আজহার উদ্দিনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃত পরিচয় এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *