আলুর আড়ালে ইউরিয়া, লায়লাপুরে আটক লরি সহ ২, উদ্ধার ৩৫০ বস্তা

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : আলুর আড়ালে ইউরিয়া সার পাচার ভেস্তে দিল লায়লাপুর পুলিশ। এক অভিযানে ১২ চাকার লরি থেকে উদ্ধার করা হয়েছে ৩৫০ বস্তা ইউরিয়া সার। জানা গেছে, অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর পেট্রোল পোস্টে পুলিশের অভিযানে AS01 PC 7114 নম্বরের লরিটি আটক করা হয়। লরিতে তল্লাশি চালিয়ে আলুর বস্তার আড়ালে ইউরিয়া সারের বস্তা উদ্ধার হয়।
এই ঘটনায় লরির সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

তারা হল বঙাইগাঁও জেলার যোগীঘোপা থানার অন্তর্গত ছাটপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম এবং হোসেন আলি।

লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ দিবাকর গগৈয়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পুলিশ তদন্ত অব্যাহত রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *