কালীপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও সংগীত শিল্পীদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ফ্রেঞ্চনগর শ্রীশ্রী মঙ্গলময় কালীপূজাকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিল্পী ও সংগীত শিল্পীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল পূজা কমিটি। রবিবার সত্যরঞ্জন মালাকারের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে শংসাপত্র ও কলম তুলে দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূজা কমিটির সভাপতি বিজন…

Read More

অকাল বৃষ্টিতে নষ্ট ধান, ক্ষতিপূরণ দেওয়ার দাবি কৃষক সভার

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ছয় বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার পদযাত্রা করল সারা ভারত কৃষক সভার বাম ধলাই আঞ্চলিক কমিটি। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করা, প্রতিটি পঞ্চায়েতে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন, ভূমি অধিগ্রহণ সংশোধনী আইন বাতিল, জব কার্ডের মাধ্যমে বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৬০০ টাকা…

Read More

চিনি বস্তার আড়ালে ইউরিয়া পাচারের কৌশল, আটক লায়লাপুরে

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : চিনি বহনের সাদা বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল ইউরিয়া সার। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ পণ্য পরিবহনের গাড়ি। কিন্তু পুলিশের তল্লাশিতে ফাঁস হয়ে গেল পাচারের অভিনব কৌশল। ফের সার পাচারের চেষ্টা রুখে ৩৫০ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করল লায়লাপুর পুলিশ। বর্তমানে রবিশস্যের মরশুম শুরু হওয়ায় কৃষিকাজের প্রস্তুতিতে…

Read More

হাওয়াইথাংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত তিন পরিবারের বসতবাড়ি

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল তিন পরিবারের বসতবাড়ি। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে ঘরের আসবাবপত্র, নগদ অর্থসহ যাবতীয় মূল্যবান সামগ্রী। এমনকি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বেশ কিছু গৃহপালিত হাঁস-মুরগিরও। প্রাথমিক অনুমান, এই ঘটনায় প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ…

Read More

সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা কর্মায়ন সংস্থার

১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের আদর্শকে সামনে রেখে গৌরবময় পথচলার ১৫ বছর পূর্ণ করল ফ্রেঞ্চনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কর্মায়ন সংস্থা। শুক্রবার সংস্থার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধলাই বিধানসভা কেন্দ্রের ৬১০ নং ফ্রেঞ্চনগর এলপি স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও কেক…

Read More

পালংঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল যাত্রীবাহী অটো, আহত ৬

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ। বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : পালংঘাটের শান্তি আশ্রম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেল যাত্রীবাহী অটোরিকশা। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টা ১০ মিনিট নাগাদ কাবুগঞ্জ-আমড়াঘাট পূর্ত সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় এক শিশুসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই মহিলা যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াঘাট…

Read More

অসহায় ব্রজেন্দ্র রায়ের পরিবারের পাশে বরাক গ্রিন মিশন

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিপদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য সামাজিক সংগঠন বরাক গ্রিন মিশন এনজিও। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফ্রেঞ্চনগর গ্রামের অসহায় ব্রজেন্দ্র রায়ের পরিবারের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সংস্থাটি। বুধবার পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি তাঁদের হাতে আর্থিক সাহায্য…

Read More

ভাগা-শেরখান সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল চলন্ত গাড়ির উপর, চালক-যাত্রীদের খোঁজ নেই

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : ভাগা-শেরখান সড়কে এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলন্ত একটি গাড়ির ধাক্কায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে গাড়িটির উপর আছড়ে পড়ে। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়, দুর্ঘটনার পর গাড়ির চালকসহ কোনও আরোহীকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা নিয়ে…

Read More

বৃহত্তর বাম অঞ্চলের ৪০ হজযাত্রীকে নিয়ে ভাগাবাজারে প্রশিক্ষণ শিবিরের সূচনা

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : পবিত্র কাবার সান্নিধ্য লাভ, মহান আল্লাহর ঘরে হাজিরা দেওয়া এবং জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হজ পালনের স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন বৃহত্তর বাম অঞ্চলের ৪০ জন হজযাত্রী। তাঁদের এই পবিত্র সফরকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও যথাযথ ধর্মীয় বিধানসম্মত করে তুলতে ভাগাবাজার জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ২০২৭ সালের…

Read More

বড়জালেঙ্গায় বাইকের ধাক্কায় মৃত্যু প্রাক্তন শিক্ষকের, শোকস্তব্ধ গোটা এলাকা

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : বড়জালেঙ্গায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রজকিশোর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক তথা এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বিভাষ সেন (৭০)। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক প্রয়াণে ছোটজালেঙ্গা-সহ ধলাই বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে…

Read More