দফতর বণ্টন সম্পন্ন, উন্নয়নের গতি বাড়াতে ‘টিম অসম’-এর ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান মুখ্যমন্ত্রীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অসম মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের তিন দিন পর সোমবার রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের অনুমোদনের ভিত্তিতে অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়। এর মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিসরে এক নতুন অধ্যায়ের সূচনা…

Read More

মন্ত্রীদের দফতর বণ্টন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৮ জুন : অসমের রাজ্যপালের অনুমোদনের পর অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকছে স্বরাষ্ট্র ও রাজনৈতিক, লোকনির্মাণ (ভবন ও জাতীয় সড়ক), লোকনির্মাণ (সড়ক), বিদ্যুৎ, তথ্য ও জনসংযোগ, মুদ্রণ ও স্টেশনারি বিভাগ। এছাড়াও অন্য কোন মন্ত্রীর কাছে বরাদ্দ না হওয়া দফতরগুলিও মুখ্যমন্ত্রীর অধীনেই…

Read More

প্রকাশ পেল হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা

বরাক তরঙ্গ, ৪ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ প্রকাশ করা হয়েছে ড. হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার ১২ সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অশ্বিনী রায় সরকার, বিমল বরা এবং অশোক সিংহল। এছাড়াও মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারী, জয়ন্ত মল্লবরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, রণোজ পেগু এবং…

Read More

দিল্লি থেকে চূড়ান্ত অনুমোদন নিয়ে ফিরেছেন মুখ্যমন্ত্রী, নতুন সমীকরণের অপেক্ষায় অসম রাজনীতি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ জুন : অসমের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় রাজ্য মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ‘হিমন্ত ২.০’ সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্তির জল্পনা ক্রমেই জোরদার হচ্ছে। রাজনৈতিক সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি, তবুও দিসপুর থেকে দিল্লি—…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ৩০ মে : নয়াদিল্লিতে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাক্ষাৎকালে তিনি অসমে এনডিএ ৩.০ সরকারের অধীনে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত উদ্যোগ ও ইতিবাচক সূচনার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রের ধারাবাহিক সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।…

Read More

শিলঙে কনরাড সাংমার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হিমন্তর

বরাক তরঙ্গ, ২৯ মে : শুক্রবার শিলঙে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, উপমুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধর এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে লাপাংগাপ জলরং অঞ্চল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অসম-মেঘালয় সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা…

Read More

ঈদ-উল আজহার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ২৮ মে : পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান আদর্শ বহন করে নিয়ে আসে ঈদ-উল আজহা। এই পবিত্র উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি।মুখ্যমন্ত্রী সকলের…

Read More

জীবদ্দশায় যাঁরা জুবিনকে যথাযথ সম্মান দেননি, তাঁরাই মৃত্যুর পর রাজনীতি করেছেন : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৬ মে : নির্বাচনের আগে হার্টথ্রব জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুকে ঘিরে কে রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জীবদ্দশায় যাঁরা জুবিনকে যথাযথ সম্মান দেননি, তাঁরাই মৃত্যুর পর তাঁকে নিয়ে রাজনীতি করেছেন বলে অভিযোগ তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার চলতি অসম বিধানসভার অধিবেশনে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ…

Read More

সংখ্যালঘু মহিলাদের সুরক্ষার স্বার্থেই UCC : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৬ মে : সংখ্যালঘু মহিলাদের সুরক্ষার স্বার্থেই অসমে ইউনিফর্ম সিভিল কোড (UCC) আনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই কংগ্রেসকে সতর্ক করে বলা হয়েছিল— “আমাদের আটকাতে পারলে আটকান, নির্বাচনে জয়ী হলে প্রথম অধিবেশনেই UCC আনা হবে।” মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনে জয়ের পর প্রতিশ্রুতি…

Read More

নয়াদিল্লিতে নির্মীয়মাণ ‘অসম ভবন’-এর কাজ পরিদর্শন মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২৪ মে : নয়াদিল্লিতে নির্মীয়মাণ ‘অসম ভবন’-এর অগ্রগতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সকালে তিনি নির্মাণস্থল পরিদর্শন করে চলমান কাজের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ভবনের নির্মাণকার্যের বিভিন্ন দিক, অবকাঠামোগত মান ও কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি নির্দেশ দেন, যাতে নির্ধারিত সময়সীমার…

Read More