Headlines

প্রতিষ্ঠা দিবসে অ্যাকাডেমিতে নবীন ও প্রবীণদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: নবীন ও প্রবীণ ফুটবলারদের মিলন, প্রাক্তনদের সংবর্ধনা এবং প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বুধবার জাঁকজমকপূর্ণভাবে শিলচর ফুটবল অ্যাকাডেমির ৩০তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হল। অ্যাকাডেমির ভবন থেকে অ্যাস্ট্রোটাফ- সর্বত্রই ছিল উৎসবের আবহ। আলোকসজ্জা, প্রাক্তনদের গায়ে আকাশি জার্সি এবং উৎপল দত্তের প্রাণবন্ত সঞ্চালনা অনুষ্ঠানের মাত্রা আরও বাড়িয়ে দেয়। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয়…

Read More

নগাঁওয়ে ভয়ানক সড়ক দুর্ঘটনা, গাড়ির ভেতরে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : নগাঁওয়ের পুরণিগুদামের কেঞাপট্টির ১২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। অরুণাচল প্রদেশ থেকে গুয়াহাটির দিকে আসা একটি চার চাকার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারার পর আগুন ধরে যায়।দুর্ঘটনাকবলিত KIA গাড়িটির নম্বর AR 01 W 5107। গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় ভেতরেই অগ্নিদগ্ধ…

Read More

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৯ জন, আহত একাধিক

২৪ সেপ্টেম্বর : পর্যটক ভর্তি বাসে আগুন ধরে গেল গ্রেটার নয়ডায়। আগুনে ঝলসে গেলেন কমপক্ষে ন’জন। প্রাণে বেঁচে গেলেও, জখম অনেকে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবা যাচ্ছিল স্লিপার বাসটি। সেই…

Read More

আমড়াঘাট দুর্গাবাড়ির দুর্গাপূজার প্রস্তুতি শুরু, ঈশান স্থাপন করলেন বিধায়ক

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ। আমড়াঘাট, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আমড়াঘাট (দর্মিখাল গ্রান্ট) দুর্গাবাড়িতে শুরু হল পুজোর প্রস্তুতি। বুধবার দুর্গাবাড়ির দুর্গাপূজা মণ্ডপে ধর্মীয় রীতিনীতি মেনে ঈশান স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতিতে অংশ নেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ।পূজা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধায়ক অমিয়কান্তি দাশ ঈশান স্থাপন ও ভূমিপূজায় অংশগ্রহণ…

Read More

দলবদ্ধ হামলায় আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার এক

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শিবসাগরে দলবদ্ধ হামলায় গুরুতর আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম দেবজিৎ বরা। ঘটনায় পার্থজ্যোতি নৌকাশ্যপ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত ২৮ জুলাই শিবসাগরের বাড়ৈটিং গ্রামে নিজের বাড়ির কাছেই দেবজিৎ বরার ওপর ছয় জনের একটি যুবকের দল হামলা চালায়। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত…

Read More

করব্যবস্থা ও নাগরিক পরিষেবা নিয়ে আশনীর গ্রোভারের মন্তব্য ঘিরে বিতর্ক

২৩ সেপ্টেম্বর : ভারতের করব্যবস্থা ও সরকারি নাগরিক পরিষেবা নিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তা আশনীর গ্রোভারের একটি মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তাঁর বক্তব্য, “ভারতে কর আমেরিকার মতো, কিন্তু সরকারের কাছ থেকে পাওয়া সুযোগ-সুবিধা বাংলাদেশের মতো।” এই মন্তব্যের মাধ্যমে করদাতাদের তুলনায় সরকারি পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গ্রোভারের মন্তব্য প্রকাশ্যে আসার পর করব্যবস্থা,…

Read More

SIR নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের অভিযোগ, সরব বিরোধীরা

২৩ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের অন্দরেই মতবিরোধের অভিযোগ প্রকাশ্যে এসেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী বিভিন্ন সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তির বিষয়গুলির মধ্যে ছিল নতুন…

Read More

জিরিবামে আসাম রাইফেলসের নিরাপত্তা বৈঠক, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নাগরিক সমাজের সঙ্গে আলোচনা

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : জিরিবামে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল আসাম রাইফেলস। ২২ সেপ্টেম্বর মণিপুরের বোরোবেকরা ও এনকেপি-তে পৃথক নিরাপত্তা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও জোরদার করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে ২১ সেক্টরের ডিআইজি, ৩৮ অসম রাইফেলসের কমান্ড্যান্ট-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।…

Read More

১১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মনোজ পালের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর: শিলচর পুর নিগম নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা প্রাক্তন পুরপতি মনোজ পালের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার সন্ধ্যায়। নাজিরপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ডের বাসিন্দা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে উপস্থিতদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান মনোজ পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুমন্ত্র সারথি এন্দো,…

Read More

হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য, আটক ১৭

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অবৈধ কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে জেলার একাধিক স্থানে অভিযান চালানো হয়। পৃথক অভিযানে সন্দেহভাজন মোট ১৭ জনকে আটক…

Read More