নগাঁওয়ে ভয়ানক সড়ক দুর্ঘটনা, গাড়ির ভেতরে অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : নগাঁওয়ের পুরণিগুদামের কেঞাপট্টির ১২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। অরুণাচল প্রদেশ থেকে গুয়াহাটির দিকে আসা একটি চার চাকার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারার পর আগুন ধরে যায়।
দুর্ঘটনাকবলিত KIA গাড়িটির নম্বর AR 01 W 5107। গাড়িটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন ধরে যাওয়ায় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে তিনজনের করুণ মৃত্যু হয়।

অন্যদিকে, গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনাক কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা ব্যক্তিরা বিহারের বাসিন্দা। আহত দু’জনের নাম বিকাশ কুমার ও সনু কুমার বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে একটি শিশুও ছিল। গাড়িটির মালিক বিহারের বাসিন্দা বিকাশ কুমার। গাড়ির চালক ছিলেন সনু কুমার। আহত দু’জনের অবস্থাই অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *