Headlines

অনিয়মের অভিযোগে গ্রেপ্তার আনিপুর সমবায়ের প্রাক্তন সম্পাদক

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে আনিপুর কো-অপারেটিভ সোসাইটির প্রাক্তন সম্পাদক সালেহ আহমদকে গ্রেপ্তার করেছে রাতাবাড়ি থানার পুলিশ। সোমবার রাত প্রায় ১০টা নাগাদ রামকৃষ্ণনগর সার্কেলের পুলিশ পরিদর্শক আনসুল শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে শারীরিক…

Read More

বদরপুরঘাট কালাইরবন্দ সিনিয়র বেসিক স্কুলের পরিচালন সমিতি পুনর্গঠন, ফের সভাপতি নীহাররঞ্জন

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : কাছাড় জেলার বদরপুরঘাট কালাইরবন্দ সিনিয়র বেসিক স্কুলের পরিচালন সমিতি পুনর্গঠন করা হয়েছে। বুধবার প্রাক্তন শিক্ষক মুস্তফা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয়ের নতুন পরিচালন সমিতির সদস্যদের মনোনয়ন সম্পন্ন হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ সুদৃঢ়করণ এবং অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতায় বিদ্যালয়ের অগ্রগতির ওপর গুরুত্ব আরোপ করা…

Read More

পালংঘাটের জামালপারে সোনাই নদীর ভাঙন পরিদর্শন অমিয়কান্তির, স্থায়ী সমাধানের আশ্বাস

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : পালংঘাটের জামালপার এলাকায় সোনাই নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিয়কান্তি দাশ। বুধবার জলসম্পদ বিভাগের আধিকারিক, স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে দর্মি থেকে পালংঘাট পর্যন্ত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তথা পূর্ত সড়ক পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বিধায়ক জানান, দর্মি…

Read More

আতাউর রহমান লস্করের সমর্থনে কৌশিক-সুস্মিতার নির্বাচনী সভা

১৭ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার প্রতিশ্রুতি বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের সমর্থনে বুধবার আইএসবিটি সংলগ্ন বিবাহ ভবনের মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সদস্যা সুস্মিতা দেব,…

Read More

হিন্দু পরিচয়ে নাবালিকাকে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেল, ২০ বছরের কারাদণ্ড

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : নিজেকে ‘জিতু রায়’ নামে পরিচয় দিয়ে এক হিন্দু নাবালিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে তাকে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগে বনেজউদ্দিন শেখকে ২০ বছরের কারাদণ্ড দিল কোকরাঝাড়ের বিশেষ আদালত। পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে। মামলার অভিযোগ অনুযায়ী, বনেজউদ্দিন শেখ নিজেকে…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি নিরাময়-স্কুল অব যোগ এডুকেশনের

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর: পড়ুয়া, শিক্ষক-অশিক্ষক কর্মী-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগ শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগী হল শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়। এই লক্ষ্যে আয়ুষ মন্ত্রকের যোগ বোর্ড স্বীকৃত শিলচরের নিরাময়-স্কুল অব যোগ এডুকেশনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ড. বিদ্যুৎ কান্তি…

Read More

হাতিখিরায় সবজির আড়ালে কফ সিরাপ পাচার, বাজেয়াপ্ত ৫৩ কার্টন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : সবজি বোঝাই মিনি লরির আড়ালে ত্রিপুরায় পাচারের আগেই বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করল বাজারিছড়া থানার পুলিশ। বুধবার হাতিখিরা এলাকার ২০ নম্বর বাইপাসে অভিযান চালিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার ৯৫০ বোতল এস্কাফ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় ৫৩টি কার্টন উদ্ধার হয়। পুলিশ সূত্রে…

Read More

জেলা কমিশনারের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, টাকা দাবির অভিযোগ

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : নগাঁও জেলার জেলা কমিশনার অরণ্যক শইকিয়ার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি সাইবার চক্র। বিষয়টি নজরে আসার পর প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচিত ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে…

Read More

জাতীয় সড়কের ড্রেন-কাম-ফুটপাথ নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : জাতীয় সড়ক-৪৪ (নতুন জাতীয় সড়ক-৩৭)-এর গুরুত্বপূর্ণ অংশে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বুধবার জাতীয় সড়কের ২২৬ ও ২২৭ কিলোমিটার অংশে বার্ষিক পরিকল্পনা ২০২৫-২৬-এর আওতায় NH-151-এর মিসিং লিঙ্ক এলাকায় নির্মীয়মাণ আরসিসি ড্রেন-কাম-ফুটপাথের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।…

Read More

৩২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, কল্পনা সিনহাকে জয়ী করা আহ্বান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। এরই মধ্যে বুধবার ৩২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের মনোনীত প্রার্থী কল্পনা সিনহার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। ভকতপুর-কাঠালরোড সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের…

Read More