বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শিবসাগরে দলবদ্ধ হামলায় গুরুতর আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম দেবজিৎ বরা। ঘটনায় পার্থজ্যোতি নৌকাশ্যপ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত ২৮ জুলাই শিবসাগরের বাড়ৈটিং গ্রামে নিজের বাড়ির কাছেই দেবজিৎ বরার ওপর ছয় জনের একটি যুবকের দল হামলা চালায়। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে রেখে তাঁর চিকিৎসা চলছিল।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় দেবজিৎ বরার। তাঁর মৃত্যুর পর ঘটনাটি নতুন করে গুরুত্ব পায়। পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
ইতিমধ্যে পার্থজ্যোতি নৌকাশ্যপকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্যও তদন্ত চালাচ্ছে পুলিশ।




