Headlines

ফের রাস্তায় তরুণীকে টানাহেঁচড়া, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার ৪

২৪ সেপ্টেম্বর : বিহারের জামুইয়ে নাবালিকা হেনস্থার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সমস্তিপুর। নির্জন রাস্তায় এক তরুণীকে ঘিরে ধরে হেনস্থা, গালিগালাজ এবং অশালীন আচরণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার ৫৮ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই ভিডিয়োয় দেখা চার যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি…

Read More

তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার দুই পুলিশ ও দুই সিআরপিএফ জওয়ান

২৪ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের আমরোহায় ধর্মীয় স্থান ঘোরানোর নাম করে হরিয়ানার এক তরুণীকে খামারবাড়িতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় দুই উত্তরপ্রদেশ পুলিশকর্মী এবং দুই সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর এক পরিচিত মহিলার মাধ্যমে তরুণীর সঙ্গে সিআরপিএফ ইন্সপেক্টর মোহিতের যোগাযোগ হয়। তাঁকে আমরোহায় ধর্মীয় স্থান পরিদর্শনের প্রস্তাব দেওয়া হয়। ২১…

Read More

ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ভারতীয় নাবিক

২৪ সেপ্টেম্বর : ওমানের পূর্ব উপকূলের কাছে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার এমভি কেপ দাও-এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরপ্রদেশের বাসিন্দা ভারতীয় নাবিক তথা ‘উইপার’ সূরজ যাদব নিহত হয়েছেন। জাহাজে থাকা অন্য ১৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে বুধবার ভারত সরকার জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার ঘটনায় গভীর…

Read More

অসম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ষষ্ঠ স্থান হোজাইয়ের মহসিনার

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : অসম জুডিশিয়াল সার্ভিস (এজেএস) পরীক্ষা ২০২৬-এ ষষ্ঠ স্থান অর্জন করলেন আজমল ল’ কলেজের প্রাক্তন ছাত্রী তথা বর্তমান শিক্ষিকা মহসিনা ইমতিয়াজ লস্কর। বুধবার প্রকাশিত সরকারি ফলাফলে মোহসিনাকে গ্রেড-III অসম জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন তিনি।হোজাই জেলার নীলবাগানের বাসিন্দা মহসিনা…

Read More

মিজোরামে গাড়ি ও স্কুটির উপর পাহাড় থেকে পাথর ধস, অল্পের জন্য রক্ষা

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: বৃহস্পতিবার ভোরের দিকে মিজোরামের চানমারি–চলতলাং সড়কে হঠাৎ পাহাড় থেকে পাথর ধসে পড়ায় আতঙ্ক ছড়ায়। ভোর প্রায় ৪টা নাগাদ পাহাড়ের পূর্ব দিক থেকে বড় বড় পাথর গড়িয়ে এসে সড়কের উপর থাকা একটি গাড়ি ও একটি স্কুটির উপর পড়ে। আকস্মিক এই ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সৌভাগ্যক্রমে গাড়ি ও…

Read More

জিনপিংকে বিমানঘাঁটিতে গিয়ে অভ্যর্থনা ট্রাম্পের, বাণিজ্য-প্রযুক্তি থেকে তাইওয়ান একাধিক ইস্যু বৈঠকে

২৪ সেপ্টেম্বর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় স্ত্রী ও চিনের ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছান তিনি। নজিরবিহীনভাবে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে গিয়ে শি জিনপিংকে স্বাগত জানান ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শি জিনপিংয়ের উড়োজাহাজ অবতরণের পর লালগালিচায় তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা…

Read More

গুণোৎসব ২০২৭-এর সময়সূচীতে পরিবর্তন, প্রথম পর্যায় ১৯ জানুয়ারি থেকে

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : রাজ্যের বিদ্যালয়সমূহের গুণগত মান নির্ধারণ এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি মূল্যায়নের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া গুণোৎসব ২০২৭-এর সময়সূচীতে পরিবর্তন করা হয়েছে। সমগ্র শিক্ষা, অসম-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তম পর্যায়ের গুণোৎসবের নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ১৯ জানুয়ারি থেকে গুণোৎসবের প্রথম পর্যায় শুরু হবে। রাজ্যের মোট…

Read More

শরৎচন্দ্রের ১৫১তম জন্মবার্ষিকীতে শিলচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: মানবতাবাদী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরের সরকারি পেনসনার্স ভবনে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র কাছাড় জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। সভার উদ্দেশ্য…

Read More

কাল বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সবক’টি বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ রাষ্ট্রগীতের সার্ধশতবর্ষ উদযাপন

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান নিউ দিল্লির উদ্যোগে গোটা দেশে আগামী শুক্রবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর, সকাল ১১টায় রাষ্ট্রগীত বন্দে মাতরম সঙ্গীত হাজার কণ্ঠে পরিবেশিত হবে। একই সময়ে, একই তিথিতে গোটা দেশে এই কার্যসূচী অনুষ্ঠিত হবে। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অধীনস্ত সবকটি বিদ্যালয়কে এই কার্যসূচী গোটা দেশের সঙ্গে উদযাপন করতে…

Read More

প্রতিষ্ঠা দিবসে অ্যাকাডেমিতে নবীন ও প্রবীণদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: নবীন ও প্রবীণ ফুটবলারদের মিলন, প্রাক্তনদের সংবর্ধনা এবং প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বুধবার জাঁকজমকপূর্ণভাবে শিলচর ফুটবল অ্যাকাডেমির ৩০তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হল। অ্যাকাডেমির ভবন থেকে অ্যাস্ট্রোটাফ- সর্বত্রই ছিল উৎসবের আবহ। আলোকসজ্জা, প্রাক্তনদের গায়ে আকাশি জার্সি এবং উৎপল দত্তের প্রাণবন্ত সঞ্চালনা অনুষ্ঠানের মাত্রা আরও বাড়িয়ে দেয়। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয়…

Read More