দুর্গাপূজায় দক্ষিণ ত্রিপুরায় পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার মদ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপূজাকে সামনে রেখে অবৈধ মদের কারবার বন্ধ করতে তৎপর দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ SBC নগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে।
জানা গেছে, বিলোনিয়ার SDPO শ্রী বিশাল কুমার, IPS-এর নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি বিলোনিয়া মহিলা থানার ওসি এবং কর্মীদের সহযোগিতায় SBC নগর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৩১ বোতল বিদেশি মদ (FL) উদ্ধার করে বাজেয়াপ্ত করেন পুলিশকর্মীরা।

এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইনের ৬৯ ধারায় মামলা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত করে বিক্রি করার অভিযোগ ছিল। উৎসবের মরশুমে অবৈধ মদের কারবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *