বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের অবৈধ কারবার ও সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে জেলার একাধিক স্থানে অভিযান চালানো হয়। পৃথক অভিযানে সন্দেহভাজন মোট ১৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



