ছলামনা নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন ইছারপার ইয়ং স্টার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে আয়োজক ছলামনা আসাম এফসিকে ৩-১ গোলে পরাজিত করে পুরাতন ছলামনা ও উত্তর-দক্ষিণ ছলামনা নকআউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল ইছারপার ইয়ং স্টার ক্লাব। ফাইনাল ঘিরে মাঠে ছিল দর্শকদের ব্যাপক ভিড় ও উৎসাহ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইছারপার ইয়ং স্টার। প্রথমার্ধের প্রায় ২০ মিনিটের…
