Headlines

সৈদপুরে স্কুল গেটের সামনে থেকে নিখোঁজ ছাত্র, উৎকণ্ঠায় পরিবার

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : স্কুলে যাওয়ার পর ১৪ বছর বয়সী এক ছাত্র নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে সোনাইয়ে। নিখোঁজ ছাত্রের নাম আহমদ হোসেন লস্কর। তিনি সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্কুল ভ্যানে করে সৈদপুর চতুর্থ খণ্ডস্থিত অগ্রগামী স্কুলের গেটের সামনে নামার পর থেকেই আহমদের আর কোনও…

Read More

CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ মহুয়া মৈত্রের

২৪ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি CEC-কে ‘চোর’ বলে অভিহিত করে অভিযোগ করেন, নির্বাচন কমিশনে কিছু সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তি ছাড়াই নেওয়া হয়েছে এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে গুরুতর অনিয়ম হয়েছে। মহুয়া মৈত্রের দাবি, জ্ঞানেশ কুমারের কার্যপ্রণালি দেখে মনে হচ্ছে,…

Read More

শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে রংপুরে বিজেপির ‘বিজয় সংকল্প সমাবেশ’

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে গতি আনতে রংপুরের ৫ নম্বর ওয়ার্ডে প্রথম ‘বিজয় সংকল্প সমাবেশ’ আয়োজন করল বিজেপি। বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ লেন সংলগ্ন মাঠে দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘উন্নত শিলচর, সমৃদ্ধ অসম’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া…

Read More

নিলামবাজারে দিনদুপুরে কুঠারের আঘাতে স্ত্রীকে খুন, আত্মহত্যার চেষ্টা স্বামীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: নিলামবাজার থানার অন্তর্গত গান্ধাই-দাসগ্রাম জিপির শেখলোদী গ্রামে দিনদুপুরে কুঠারের আঘাতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামী সামছ উদ্দিনের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম আনোয়ারা বেগম। এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধাই-নিলামবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রতিদিনের মতো আনোয়ারা বেগমের সন্তানরা স্কুলে যাওয়ার পর তিনি বাড়িতে ঘুমিয়ে পড়েন।…

Read More

শ্রীভূমির বেহাল রাস্তা ও নাগরিক সমস্যা সমাধানের দাবি

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শ্রীভূমি শহরের বেহাল রাস্তা, নাগরিক পরিষেবার দুরবস্থা এবং বিভিন্ন জনসমস্যার দ্রুত সমাধানের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করলেন যুব সমাজের পরিচিত প্রতিবাদী মুখ শুভজিৎ চক্রবর্তী, রত্নদীপ মজুমদার, দীপঙ্কর দাস ও পার্থ মল্লিক। স্মারকপত্রে শহরের বিভিন্ন এলাকার বেহাল সড়কের বিষয়টি তুলে ধরে দ্রুত মেরামত ও উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের…

Read More

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিইসি-র পদত্যাগ দাবি সিজেপি-র, ৪৮ ঘণ্টার সময়সীমা

২৪ সেপ্টেম্বর : জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে কড়া আক্রমণ শানাল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)। সম্প্রতি নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংক্রান্ত নানা বিতর্ককে সামনে রেখে খাস রাজধানীতে একটি সাংবাদিক বৈঠক করেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। সেখান থেকেই…

Read More

নেশামুক্ত সমাজ গঠনে বিশেষ টাস্ক ফোর্সের প্রস্তাব বিধায়ক জুবাইর এনাম মজুমদারের

মহিমা ফাউন্ডেশন পরিদর্শনে সামাজিক উদ্যোগের প্রশংসা, সীমান্তে নজরদারি জোরদারের আহ্বান মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবার ও চোরাচালান রুখতে রাজ্যজুড়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেন আলগাপুর–কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনাম মজুমদার। বৃহস্পতিবার বারইগ্রামের চেরাগি বাজারে মহিমা ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শনকালে নেশামুক্ত সমাজ গঠনের প্রসঙ্গে তিনি এই প্রস্তাব দেন। বিধায়ক বলেন,…

Read More

রক্তদাতাকে মেয়াদোত্তীর্ণ জুস মেডিক্যালে, তদন্তের দাবি

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : রক্তদানের পর স্বেচ্ছাসেবী রক্তদাতাকে মেয়াদোত্তীর্ণ জুস দেওয়ার অভিযোগ উঠেছে মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। ঘটনাটি আজ ২৪ সেপ্টেম্বরের বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন রক্তদাতা জুনাইদ আহমদ লঙ্কর। অভিযোগ অনুযায়ী, ওই দিন তিনি স্বেচ্ছায় রক্তদান করতে মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে যান। রক্তদানের পর ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে রিফ্রেশমেন্ট হিসেবে তাঁকে একটি জুস…

Read More

শিলচরে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাক ভ্যালি চ্যাম্পিয়নশিপ

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : বডিবিল্ডিং ও ফিটনেসকে কেন্দ্র করে বরাক বডিবিল্ডিং এণ্ড ফিটনেস অ্যাসোসিয়েশন উদ্যোগে ও শিলচর জিমখানা-র সহযোগিতায় আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাক ভ্যালি বার্ষিক জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৬। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী ভবন প্রেক্ষাগৃহে এদিন দুপুর ২টা থেকে এই প্রতিযোগিতা আরম্ভ হবে এবং সন্ধ্যা ৬ ঘটিকার…

Read More

ছলামনা নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন ইছারপার ইয়ং স্টার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে আয়োজক ছলামনা আসাম এফসিকে ৩-১ গোলে পরাজিত করে পুরাতন ছলামনা ও উত্তর-দক্ষিণ ছলামনা নকআউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল ইছারপার ইয়ং স্টার ক্লাব। ফাইনাল ঘিরে মাঠে ছিল দর্শকদের ব্যাপক ভিড় ও উৎসাহ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইছারপার ইয়ং স্টার। প্রথমার্ধের প্রায় ২০ মিনিটের…

Read More