দুর্গাপূজায় একদিন অতিরিক্ত ছুটি, অরুণোদয় ১৫০০, সিদ্ধান্ত অসম সরকারের

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : দুর্গাপূজা উপলক্ষে এবার একদিন অতিরিক্ত ছুটি পাবেন অসম সরকারের কর্মচারীরা। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত সংবাদমাধ্যমের সামনে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর অতিরিক্তভাবে দুর্গাপূজার ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। এর ফলে চার দিনের পরিবর্তে দুর্গাপূজায় মোট পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা

এ ছাড়া অরুণোদয় প্রকল্পের সমস্ত উপভোক্তা অক্টোবরের জন্য নিয়মিত ১,২৫০ টাকার পরিবর্তে পূজার বিশেষ অনুদান হিসেবে ১,৫০০ টাকা করে পাবেন। অসম চা নিগম লিমিটেড (ATCL)-এর সমস্ত কর্মচারী ও চা শ্রমিককে ২০ শতাংশ পূজা বোনাস প্রদান করা হবে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শনিবার মহাষষ্ঠী। দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *