পঞ্চায়েত কাপ ফুটবলে জয়ী বাপ্পন এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মে : ধলাইর ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত কাপ ২০২৬ নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো বাপ্পন এফসি। বুধবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে স্টার লোকনাথপুর দলকে টাইব্রেকারে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো বাপ্পন এফসি। খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় স্টার লোকনাথপুর। দ্বিতীয়ার্ধের খেলায় গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে বাপ্পন এফসি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ২-২ গোলে সমতায় ফেরে উভয় দল। নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষে ৬-৫ গোলের ব্যবধানে স্টার লোকনাথপুরকে হারায় বাপ্পন এফসি।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাপ্পন এফসি দলের গোলরক্ষক অঞ্জু তন্দুবাই। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষাবিদ কুতুব উদ্দিন লস্কর, গ্রুপ সদস্য অলি উদ্দিন লস্কর, ভাগা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সহ-সভানেত্রী মিলন বেগম। বৃহস্পতিবার রাজঘাট এফসি খেলবে অজন্তা গ্রুপের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *