গুয়াহাটির যুবতীর রহস্যজনক মৃত্যু : মুখ খুললেন হিমন্ত বিশ্ব শর্মা, আটক আরও ১

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গুয়াহাটির একটি হোমস্টে-তে যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেয়েটি আমার সমষ্টির। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে তাঁর যত বক্তব্য রয়েছে, সেগুলোর পাশাপাশি বাবা-মায়ের বক্তব্য শুনে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমিও ঘটনাটির খবরাখবর রাখতে থাকব। আমাদের…

Read More

কংগ্রেসের প্রচারে গিয়ে পুলিশকে হুঁশিয়ারি জুবাইর আনামের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হলেন আলগাপুর-কাটলিছড়া বিধায়ক জুবাইর আনাম মজুমদার। প্রচারসভায় কাছাড় পুলিশ এবং শিলচর সদর থানার ওসিকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রচারসভায় বিধায়ক অভিযোগ করেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না…

Read More

মন্ত্রী কৌশিক রায়ের নিশানায় কংগ্রেস, আমিনুলকে ক্ষমা চাওয়ার দাবি

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর: শিলচর পুর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডে অগপ প্রার্থী সাবিনা ইয়াসমিন বড়ভূইয়ার সমর্থনে প্রচারে গিয়ে কংগ্রেস ও সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী কৌশিক রায়। মহিলাদের নিয়ে বিধায়কের মন্তব্যকে আপত্তিকর দাবি করে তাঁর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মন্ত্রী। নতুনভাবে পুর নিগমের অন্তর্ভুক্ত ২৬ নম্বর…

Read More

‘বন্দে ভারতম’-এর জাতীয় মঞ্চে হাইলাকান্দির তাহমিনা আনামের সাফল্য

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : জাতীয় স্তরের মঞ্চে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন হাইলাকান্দি জেলার কন্যা তাহমিনা আনাম মজুমদার। গৌতম আদানির উদ্যোগে আয়োজিত ‘বন্দে ভারতম’-এর জাতীয় মঞ্চে তাঁর প্রতিষ্ঠান ‘রেস্পিরিট হেলথকেয়ার’ বিশেষ স্বীকৃতি পেয়েছে। রেস্পিরিট হেলথকেয়ারের চিফ টেকনোলজি অফিসার (CTO) হিসেবে তাহমিনা মঞ্চে তাঁদের শ্বাসযন্ত্রের স্বাস্থ্যসেবা সংক্রান্ত অত্যাধুনিক উদ্ভাবন তুলে ধরেন। জানা গেছে, ২৬ হাজারেরও বেশি…

Read More

বরাকের বাঙালি সাংসদকে কেন্দ্রে মন্ত্রী করার সদিচ্ছা দেখান হিমন্ত বিশ্ব : চিত্ত পাল

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বাঙালি জাতীয় পরিষদ, অসম-এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। পরিষদের গুয়াহাটি মহানগর জেলা কমিটি গঠন করার জন্য। গুয়াহাটিস্থিত পল্টন বাজার বাঙালি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই সভায় পৌরহিত্য করেন অধ্যাপিকা মীনাক্ষী চক্রবর্তী সোম। প্রসঙ্গত, সভায় ভাষণ প্রসঙ্গে পরিষদের কেন্দ্রীয় সভাপতি চিত্ত পাল বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন…

Read More

নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল চার শ্রমিকের

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় জেলার রাংডোক্রাম এলাকায় নির্মীয়মাণ একটি সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস জমে মৃত্যু হল অসমের মানকাচরের চার শ্রমিকের। মৃতদের নাম মফিদুর রহমান, আজিয়ের রহমান, ইসমাইল হোসেন ও রাকিব হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, সেপটিক ট্যাঙ্কটির ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় সেখানে বিষাক্ত গ্যাস জমে যায়। ট্যাঙ্কের ঢাকনা…

Read More

নির্মীয়মাণ তিনতলা ভবন ধসে মৃত ৪, আহত ১০-এর বেশি

২৮ সেপ্টেম্বর : হরিয়ানার আম্বালা শহরের কাছে নির্মীয়মাণ একটি তিনতলা ভবন ধসে অন্তত চারজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। রবিবার বিকেলে ধুলকোট গ্রামে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ভবনের প্রথম তলায় লিন্টেলের ঢালাইয়ের কাজ চলছিল। বেশ কয়েকজন শ্রমিক নিচতলায়…

Read More

হিট অ্যান্ড রান : ট্রাকের ধাক্কায় হত স্কুটি চালক

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে ছয়গাঁওয়ের ঔগুরি এলাকায়। ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুটি চালক বিমান বিকাশ নামে এক যুবকের। তিনি ছয়গাঁওয়ের ঢেকেনারী এলাকার বাসিন্দা। জানা গেছে, ঔগুরি পথের সামনে একটি মালবাহী ট্রাক স্কুটিতে থাকা বিমান বিকাশকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর…

Read More

আলোচনায় প্রস্তুত ইরান, হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি : আরাগচির

২৮ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে নতুন করে সামরিক হামলা চালানো হলে তার উপযুক্ত জবাব দিতেও তেহরান ‘পুরোপুরি প্রস্তুত’ বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরাগচি বলেন, “আমরা কূটনীতির জন্য যেমন প্রস্তুত, একই সঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত।” ইরানের বিদেশমন্ত্রী জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে…

Read More

তিন দিনের প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, বৈঠকে IBA-ইউএফবিইউ-র সমঝোতা

২৭ সেপ্টেম্বর : ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট স্থগিত করা হয়েছে। রবিবার রাতে বৈঠকের পর ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)-এর মধ্যে সমঝোতা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএফবিইউ-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অবশিষ্ট শনিবারগুলিকে ছুটির দিন ঘোষণা করার দাবিটি নিয়ে আলোচনা করতে অবিলম্বে…

Read More