বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি দিলেন শিলচর ঘনিয়ালার বাসিন্দা বাণী কুমার আচার্য বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি সাংবাদিক বিশ্বজিৎ আচার্যের (মুন্না) বড়ভাই।
জানা গেছে, কর্মসূত্রে মেঘালয়ের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বাণী কুমার আচার্য। শুক্রবার বেলা ১১টা নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সংস্থার পক্ষ থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক বড় বোন, ভাই সাংবাদিক বিশ্বজিৎ আচার্য সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীকে রেখে গেছেন।
তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি তাঁর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিচিত মহলেও গভীর শোকের আবহ বিরাজ করছে। একজন কর্মঠ মানুষকে এভাবে অকালে হারিয়ে শোকাহত তাঁর ঘনিষ্ঠজনেরা।



