অজয় দেবগনের জুহুর বাংলোর একাংশ ভাঙল বিএমসি

Spread the news

১৭ অক্টোবর : অনুমতি ছাড়া নির্মাণকাজের অভিযোগে বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বইয়ের জুহু এলাকার বাংলোর একাংশ ভেঙে দিল বিএমসি। নির্মাণকাজ বন্ধের নির্দেশিকা জারির কয়েক দিনের মধ্যেই এই পদক্ষেপ হয়েছে পুরসভার তরফে।

জুহুর কাপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত বাংলোটির আয়তন ৭,৮০২ বর্গফুট। বিএমসির অভিযোগ প্রয়োজনীয় পুর অনুমতি ছাড়াই বাংলোটিতে অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন দেওয়াল নির্মাণ, জানলার পরিবর্তন সহ একাধিক ধরনের নির্মাণ ও কাঠামোগত কাজ চলছিল। আর ঠিক এই অভিযোগের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ৩৫৪এ ধারায় আনুষ্ঠানিক নোটিস জারি করে পুরসভা। ওই নোটিসে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করার পাশাপাশি বৈধ অনুমতিপত্র ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অজয়কে। পুরসভার দাবি, নোটিশ জারির পরেও নির্মাণকাজ বন্ধ হয়নি। নির্দেশ অমান্য করে কাজ চলতে থাকায় শেষ পর্যন্ত বাংলোটির একাংশ ভেঙে দেওয়ার পদক্ষেপ নেয় বিএমসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *