হিট অ্যান্ড রান : ট্রাকের ধাক্কায় হত স্কুটি চালক

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে ছয়গাঁওয়ের ঔগুরি এলাকায়। ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুটি চালক বিমান বিকাশ নামে এক যুবকের। তিনি ছয়গাঁওয়ের ঢেকেনারী এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঔগুরি পথের সামনে একটি মালবাহী ট্রাক স্কুটিতে থাকা বিমান বিকাশকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক ট্রাক ও চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *