কংগ্রেসের প্রচারে গিয়ে পুলিশকে হুঁশিয়ারি জুবাইর আনামের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হলেন আলগাপুর-কাটলিছড়া বিধায়ক জুবাইর আনাম মজুমদার। প্রচারসভায় কাছাড় পুলিশ এবং শিলচর সদর থানার ওসিকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রচারসভায় বিধায়ক অভিযোগ করেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং শাসক দলের হয়ে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ক্ষমতায় এলে দেখে নেব।”

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া বিধায়কের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক শিবিরের পক্ষ থেকে তাঁর বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *