Headlines

তৃতীয়বারের জয়ে উৎসবে মাতল পাথারকান্দি, জনজোয়ারে ভাসলেন কৃষ্ণেন্দু

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ মে : টানা তৃতীয়বারের মতো পাথারকান্দি বিধানসভা আসনে জয়লাভ করে নতুন ইতিহাস গড়লেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই জয়ের আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার পাথারকান্দি ও লোয়াইরপোয়া মণ্ডলে পৌঁছাতেই তাঁকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোল এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে…

Read More

‘আমরা হারিনি, ইস্তফা দেব না’—কালীঘাট থেকে বিস্ফোরক মমতা

৫ মে: রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে মঙ্গলবার কালীঘাটে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নির্বাচনে হারেননি এবং কোনওভাবেই ইস্তফা দেবেন না। এমনকি রাজভবনেও যাবেন না বলেও ঘোষণা করেন তিনি। সোমবার ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল যে, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন। তবে রাত…

Read More

খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রি, গণধোলাই দুই যুবককে

বরাক তরঙ্গ, ৫ মে : কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের রাঁচি টিলা এলাকায় খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার দুই যুবক—মনসা মুন্ডা ও সুজিত ভূমিজ—খাসির মাংস বলে গরুর মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ উঠেছে। দু’জনেই চা বাগান…

Read More

ধর্মনগরে অস্বাভাবিক মৃত্যু বিজেপি কাউন্সিলরের, উত্তাল শহর

বরাক তরঙ্গ, ৫ মে : ধর্মনগর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা—হত্যা না আত্মহত্যা, তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিবারের দাবি, ঘটনার আগের দিন দুপুর ও রাতের দিকে কিছু দুষ্কৃতী এসে তাকে অপমান ও লাঞ্ছনা করে। তাঁদের মতে, এই মৃত্যুর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। পরে তার বাড়ির বাথরুম…

Read More

পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অতুল-হাগ্রামার

বরাক তরঙ্গ, ৫ মে : আরও পাঁচ বছরের প্রস্তুতি শুরু হয়ে গেল। সোমবার ফলাফল ঘোষণার পরই মঙ্গলবার দিসপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারি বাসভবনে জড়ো হন শাসকদল এবং মিত্রদলগুলির শীর্ষ নেতৃত্ব। পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দুপুরে সেখানে উপস্থিত হন অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত এবং…

Read More

গুয়াহাটিতে আরএসএসের প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৫ মে : অসম বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এই জয়ের বড় অংশের কৃতিত্ব নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মর দিকেই যায়। তাঁর উন্নয়নমূলক কাজ, জনমুখী প্রকল্প এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ বিরোধীদের কার্যত কোণঠাসা করে দেয়। এদিকে, নির্বাচনে বড় জয়ের পর মঙ্গলবার গুয়াহাটিতে আরএসএস-এর প্রধান কার্যালয়ে…

Read More

মায়ের আশীর্বাদে আবেগঘন কৃষ্ণেন্দু, পাথারকান্দিতে টানা তৃতীয় জয়ে উন্নয়নের নতুন প্রত্যাশা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৫ মে : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। টানা তৃতীয়বারের মতো বিপুল জনসমর্থনে বিধায়ক নির্বাচিত হলেন কৃষ্ণেন্দু পাল। এই জয়ের মাধ্যমে তিনি এক নতুন রেকর্ড গড়ে পুনরায় রাজ্যের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ পেলেন। সোমবার ভোট গণনার ফল প্রকাশের পর থেকেই পাথারকান্দি সহ শ্রীভূমি জেলাজুড়ে শুরু হয় উৎসবের আবহ।…

Read More

সবাই সমানভাবে আমার সহযোগিতা পাবেন : অমিয়কান্তি

বরাক তরঙ্গ, ৫ মে : “যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, সবাই সমানভাবে আমার সহযোগিতা পাবেন।” এমনই বার্তা দিলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাশ। মঙ্গলবার তিনি জনসংযোগ কর্মসূচিতে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বলেন, কে ভোট দিয়েছেন কে দেননি সেদৃষ্টিতে নয়, সবাই সহযোগিতা পাবেন। তাঁর একমাত্র লক্ষ্য এলাকার সর্বাঙ্গীণ উন্নয়ন। সরকারি সুযোগ-সুবিধা মানুষের…

Read More

গুয়াহাটির নৃত্য অনুষ্ঠানে বিচারক শিলচরের নৃত্যশিক্ষিকা রঞ্জিতা সিনহা

বরাক তরঙ্গ, ৫ মে : বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত—শিলচরের প্রখ্যাত নৃত্যশিক্ষিকা রঞ্জিতা সিনহা গুয়াহাটিতে অনুষ্ঠিত এক বৃহৎ নৃত্য অনুষ্ঠানে বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছেন। বি.এস. প্রোডাকশনের আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে গুয়াহাটির আরও দুইজন বিশিষ্ট নৃত্যশিক্ষকও বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে রঞ্জিতা সিনহার ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার উজ্জ্বল পরিচয় দেয়। তাদের পরিবেশনা…

Read More

ধনেহরিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন দু’রাকাত নামাজ আদায় আমিনুল হকের

বরাক তরঙ্গ, ৫ মে : প্রচারে বাধা থাকা সত্বেও ৮০ শতাংশ ভোট পাওয়ায় এলাকার ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহকে শুকরিয়া জানাতে মসজিদে দু’রাকাত নামাজ পড়লেন নবনির্বাচিত সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। এলাকাটি হচ্ছে গত বিধানসভা নির্বাচনে গুলিকাণ্ড সংঘটিত হওয়া ধনেহরি তৃতীয় খণ্ড। মঙ্গলবার সকালে প্রথমে ওই এলাকায় পৌঁছে জনসাধারণকে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন…

Read More