পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা অতুল-হাগ্রামার

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মে : আরও পাঁচ বছরের প্রস্তুতি শুরু হয়ে গেল। সোমবার ফলাফল ঘোষণার পরই মঙ্গলবার দিসপুরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারি বাসভবনে জড়ো হন শাসকদল এবং মিত্রদলগুলির শীর্ষ নেতৃত্ব। পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দুপুরে সেখানে উপস্থিত হন অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্ত এবং বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি। সোমবারের ফলাফলে স্পষ্ট হয়ে গেছে যে অসমে আবারও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-ই সরকার গঠন করতে চলেছে। এখন শুধু অপেক্ষা নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতার। নিশ্চিতভাবেই আগামী পাঁচ বছরের জন্য গঠিত এই সরকারে মিত্রদল অসম গণ পরিষদ এবং বিপিএফ-এর প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

এদিকে, ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগেরবার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি, তবে এবার তাঁর উপস্থিতি কামনা করছে অসম বিজেপি। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর সুবিধাজনক দিনেই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

তবে তার আগে অনুষ্ঠিত হবে বিজেপির বিধায়ক দলের বৈঠক। এই বৈঠকে নবনির্বাচিত বিধায়কেরা তাঁদের নেতা নির্বাচন করবেন এবং এরপর সেই নতুন নেতা সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *