১০ অক্টোবর : রাতের দিকে আটক অধিকাংশ নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হলেও, এখনও পুলিশি হেফাজতে রয়েছেন CJP-র শীর্ষ নেতৃত্ব এবং ইউটিউবার ধ্রুব রাঠী। এর আগে মুম্বই থেকে বিমানে দিল্লিতে পৌঁছনোর পরই বিমানবন্দর থেকে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে পুলিশ।
অন্যদিকে, ব্যক্তিগত জীবনে শোকের পরিস্থিতির মধ্যেও অভিজিৎ দীপের হেফাজত নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাঁর ঠাকুমার প্রয়াণের খবরের মধ্যেই তাঁকে আটক রাখার বিষয়টি ঘিরে ধোঁয়াশা অব্যাহত রয়েছে। আটক নেতাকর্মীদের অধিকাংশ মুক্তি পেলেও CJP-র শীর্ষ নেতৃত্ব ও ধ্রুব রাঠীর বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।




