বরাক তরঙ্গ, ৫ মে : বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত—শিলচরের প্রখ্যাত নৃত্যশিক্ষিকা রঞ্জিতা সিনহা গুয়াহাটিতে অনুষ্ঠিত এক বৃহৎ নৃত্য অনুষ্ঠানে বিচারক হিসেবে আমন্ত্রিত হয়েছেন। বি.এস. প্রোডাকশনের আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে গুয়াহাটির আরও দুইজন বিশিষ্ট নৃত্যশিক্ষকও বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে রঞ্জিতা সিনহার ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার উজ্জ্বল পরিচয় দেয়। তাদের পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া প্রদা, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেন।



