ধনেহরিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন দু’রাকাত নামাজ আদায় আমিনুল হকের

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মে : প্রচারে বাধা থাকা সত্বেও ৮০ শতাংশ ভোট পাওয়ায় এলাকার ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহকে শুকরিয়া জানাতে মসজিদে দু’রাকাত নামাজ পড়লেন নবনির্বাচিত সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। এলাকাটি হচ্ছে গত বিধানসভা নির্বাচনে গুলিকাণ্ড সংঘটিত হওয়া ধনেহরি তৃতীয় খণ্ড। মঙ্গলবার সকালে প্রথমে ওই এলাকায় পৌঁছে জনসাধারণকে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন লস্কর।  এত বাধা থাকার পরও জনগণের যে আশীর্বাদ পেয়েছেন তা কোনদিনই ভুলতে পারবেন না। এলাকার উন্নয়নেই মানুষের ভালবাসার প্রতিদান দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান।

নামাজ শেষে ওই স্কুলের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সেন্টারের ৮০ শতাংশ ভোটই প্রমাণ করে সেদিন তিনি নির্দোষ ছিলেন। বিধায়ক বলেন, এবারও নির্বাচনের আগে প্রচারে এসে দুষ্কৃতির হাতে হেনস্তার শিকার হন। এক বাড়িতে সভা শেষ করে ফেরার সময় পাথর ছুঁড়ে এক কর্মীকে আহত করা হয়। এরপর প্রচারে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এই এলাকার জনগণ তাঁকে কতটুকু ভালবাসেন তা ইভিএমে বুঝিয়ে দিয়েছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখান থেকে আলিমুল চৌধুরীর বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেসময় অনেকে গামছা ও মালা দিয়ে আমিনুল হক লস্করকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *