Headlines

ঈদের আনন্দের মাঝেই শোকাবহ দুর্ঘটনা, দু’টি বাইকের মুখোমুখি, মৃত্যু দুই যুবকের

বরাক তরঙ্গ, ৩০ মে : ঈদের আনন্দমুখর পরিবেশের মধ্যেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোকরাঝাড়ের পর্বতঝোড়া এলাকায়। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যুবক। দুর্ঘটনায় আরও এক যুবতী গুরুতরভাবে আহত হয়েছেন। নিহতদের পরিচয় মীরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম হিসেবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দু’টি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষের ফলে ঘটনাস্থলে…

Read More

জুন থেকে ডাল-চিনি-লবণ মিলবে না ন্যায্যমূল্যের দোকানে

বরাক তরঙ্গ, ৩০ মে : রাজ্যের রেশন কার্ডভুক্ত উপভোক্তাদের জন্য বড় দুঃসংবাদ। আগামী জুন মাস থেকে রাজ্যের ন্যায্যমূল্যের দোকানগুলিতে আর ১০০ টাকার প্যাকেজে ডাল, চিনি ও লবণ পাওয়া যাবে না। জুন মাস থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুলভ মূল্যের সরবরাহ।ফলে রাজ্যের প্রায় ৭০ লক্ষ রেশন কার্ডধারীকে জুন থেকে ডাল, চিনি ও…

Read More

হৃদয়বিদারক ঘটনা: নদীতে স্নান করতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি

বরাক তরঙ্গ, ৩০ মে : নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ঘটল দুই শিশুর। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বাকসার মটঙ্গা এলাকায়। মৃত দুই শিশু হল মফিজুর আলি (৮) এবং সুহেল আলি (৯)। জানা গেছে, নদীতে স্নান করার সময় একজন শিশু জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচানোর জন্য অপর বন্ধু ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত দু’জনেই প্রবল…

Read More

শিলচরে টেবিল টেনিস অ্যাকাডেমি ভবনের উদ্বোধন, শুরু কৃপাময় রায় স্মৃতি প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ৩০ মে: কৃপাময় রায় স্মৃতি বার্ষিক টেবিল টেনিস প্রতিযোগিতার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে শিলচর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নবনির্মিত টেবিল টেনিস অ্যাকাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অজয় চক্রবর্তী, নন্দদুলাল রায়সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। তবে উদ্বোধনী…

Read More

ইরানের ওপর নৌ-অবরোধ প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা, সামনে চার কঠোর শর্ত

৩০ মে : ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর বিনিময়ে তেহরানকে বেশ কয়েকটি কঠোর শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি চুক্তির অংশ হিসেবে ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চিরতরে বন্ধ করতে হবে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য…

Read More

সংবর্ধিত তাজ উদ্দিন ও সূর্যকুমার শর্মা

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর ফুটবল রেফারি ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে সংবর্ধিত হলেন চিলড্রেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব তাজ উদ্দিন এবং উধারবন্দের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ক্রীড়াসংগঠক সূর্যকুমার শর্মা । শুক্রবার সকালে উদারবন্দ নবারুণ সংঘ কার্যালয়ে রেফারি কমিটির অষ্টম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদেরকে সংবর্ধিত করা হয়। এদিন সংস্থার পতাকা উত্তোলন করেন…

Read More

বাগপুর-সোনাবাড়িঘাট জেলা পরিষদ তহবিলের অর্থে দু’টি কাজের শিলান্যাস আমিনুল হকের

বরাক তরঙ্গ, ২৯ মে : বাগপুর-সোনাবাড়িঘাট জেলা পরিষদ সদস্যার তহবিলের অর্থে দু’টি কাজের শিলান্যাস করলেন সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। শুক্রবার দক্ষিণ সৈদপুর জিপির কাটাগাছতলা এলাকার জলিলিয়া শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্নে একটি কমিউনিটি হলের কাজের সূচনা করেন বিধায়ক। এ ছাড়াও এদিন উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্যার…

Read More

হাইলাকান্দিতে শান্তিপূর্ণ মহরমের জন্য জেলা প্রশাসনের বৈঠক

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৯ মে : হাইলাকান্দিতে শান্তিপূর্ণ এবং নিরাপদ মহরম উদযাপনের পরিকল্পনা করতে জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশ শুক্রবার সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবকিছু যাতে নিখুঁতভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে বৈঠকটির নেতৃত্ব দেন জেলা কমিশনার অভিষেক জৈন। চূড়ান্ত পরিকল্পনা তৈরি করতে প্রধান প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন…

Read More

শিলঙে কনরাড সাংমার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হিমন্তর

বরাক তরঙ্গ, ২৯ মে : শুক্রবার শিলঙে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, উপমুখ্যমন্ত্রী স্নিয়াওভালাং ধর এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে লাপাংগাপ জলরং অঞ্চল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অসম-মেঘালয় সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা…

Read More

পানিসাগরে গাঁজা সহ আটক ১

বরাক তরঙ্গ, ২৯ মে : পানিসাগর রেলস্টেশনে বড়সড় মাদক বিরোধী সাফল্য পেল পুলিশ। রেলপথে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করে প্রায় ১৯ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের নাম স্বপন নাথ বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে পানিসাগর রেলস্টেশনে নজরদারি চালানো হচ্ছিল। আগরতলা থেকে আসা ট্রেন থেকে নামার পর সন্দেহভাজন…

Read More