স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাইয়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোনাই থানা লেভেল নাগরিক কমিটির উদ্যোগে রবিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সোনাই থানায় অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবিরে পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

শিবিরে সোনাই আরবান হেলথ সেন্টারের চিকিৎসক ও নার্সরা উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

শিবির শেষে সংবাদমাধ্যমের সামনে থানা লেভেল নাগরিক কমিটির চেয়ারম্যান তথা আইনজীবী সন্দীপন নাথ বলেন, “পুলিশ স্বাস্থ্যবান থাকলে সমাজও শক্তিশালী হবে।” পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই নাগরিক কমিটির পক্ষ থেকে এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি নেতা ভজন সেন, রামকৃষ্ণ নাথ, বাপ্পি রায়, মুস্তাফা বড়ভূঁইয়া-সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরকে ঘিরে পুলিশ কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *