Headlines

সংস্কার ভারতীর ৬ষ্ঠ কলাসাধক সঙ্গম সম্পন্ন হাইলাকান্দিতে, জেলাস্তরের প্রতিযোগিতা জুনে

বরাক তরঙ্গ, ২৯ মে : সংস্কার ভারতী, দক্ষিণ আসাম প্রান্ত আয়োজিত ষষ্ঠ কলাসাধক সঙ্গম উপলক্ষে হাইলাকান্দি শাখা চর্চা কেন্দ্রে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এবার কাটলিছড়া ও হাইলাকান্দি শাখা থেকে বিজয়ী প্রতিযোগিরা জুন মাসে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি ও ডিমা হাসাও জেলা নিয়ে…

Read More

কৌশিক রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ ও সংবর্ধনা শিলচর স্পোর্টিং ক্লাবের

বরাক তরঙ্গ, ২৯ মে : শুক্রবার লক্ষীপুরের নবনির্বাচিত বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তাঁকে উষ্ণ সংবর্ধণা ও শুভেচ্ছা জ্ঞাপন করলো বরাক উপত্যকার সুপ্রাচীন ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এদিন ক্লাবের কর্মকর্তারা বিধায়কের বড়সাঙ্গনস্থিত বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে ক্লাবের ৯০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ…

Read More

ক্যানাডায় আততায়ীর ছুরির আঘাতে প্রাণ গেল ভারতীয় তরুণীর

২৯ মে :  ক্যানাডার নায়াগ্রা এলাকায় আততায়ীর ছুরির আঘাতে প্রাণ গেল ২২ বছরের এক ভারতীয় তরুণীর। নিহত তরুণীর নাম বিধি কল্পেশভাই মেঘানি। তিনি গত চার বছর ক্যানাডায় আইন নিয়ে পড়াশোনা করছিলেন ও সঙ্গে পার্ট টাইম চাকরিও করছিলেন বলে পুলিশ সূত্রের খবর। বিধির বাড়ি গুজরাটের আনন্দ জেলায়। তবে ক্যানাডায় ‘পার্মানেন্ট রেসিডেন্সি’–এর জন্য তিনি অ্যাপ্লাই করার প্রস্তুতি…

Read More

ডিমরিয়ায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা বলেরোর, নিহত ৪

বরাক তরঙ্গ, ২৯ মে : ডিমরিয়ার তেতেলিয়ায় সংঘটিত এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও একজন মহিলা। দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জাগীরোড দিক থেকে গুয়াহাটি অভিমুখে আসছিল AR 01 Q 0042 নম্বরের একটি দ্রুতগতির বলেরো গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারলে ভয়াবহ এই…

Read More

শিলচরে ২০ কোটির ইয়াবা সহ আটক মণিপুরের যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ মে : মিজোরাম সীমান্ত থেকে মাদক সহ মণিপুরের এক যুবককে আটক করল কাছাড়ের পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালায় পুলিশ। চেকিং চলাকালীন মিজোরাম দিক থেকে আসা একটি মহিন্দ্রা বোলেরো গাড়ি (AS12 U 7746) আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সন্দেহভাজন ৬০ হাজার ইয়াবা…

Read More

মাউন্ট রেনোেক জয়, রাজশ্রী রায়কে সংবর্ধনা বিজেপি মহিলা মোর্চার

বরাক তরঙ্গ, ২৯ মে : ৫০৩০ মিটার উচ্চতার দুর্গম মাউন্ট রেনোক জয় করে বরাক উপত্যকার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন শ্রীভূমির কন্যা তথা করিমগঞ্জ কলেজের ছাত্রী রাজশ্রী রায়। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা শ্রীভূমি তথা বরাক উপত্যকা। এই ঐতিহাসিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার বিজেপির শ্রীভূমি শহর মহিলা মোর্চার উদ্যোগে রাজশ্রী রায়কে সংবর্ধনা জানানো হয়।…

Read More

থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৯ মে : যৌথ গবেষণা, শিক্ষক ও ছাত্ৰ বিনিময়, শিক্ষা বিষয়ক সহযোগিতার লক্ষ্যে থাইল্যান্ডের সুরীন্দ্ৰ রাজভাট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল আসাম বিশ্ববিদ্যালয়। এই সমঝোতা চুক্তির মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা সংক্রান্ত সহযোগিতা ছাড়াও আন্তৰ্জাতিক স্তরে একাধিক অ্যাকাডেমিক কৰ্মসূচি পরিচালনার পথ আরও প্ৰসারিত হবে বলে আশাপ্ৰকাশ করা হয়েছে। সম্প্ৰতি থাইল্যান্ডের সুরীন্দ্ৰ রাজভাট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে…

Read More

শেষ রক্ষা হলো না! আজমেরে চার খুনের ঘটনায় ধৃত দুই সন্তান সহ মহিলা

২৯ মে : রাজস্থানের আজমেরে চারজনকে হত্যার পর পোড়ানোর ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।  পুলিশের দাবি, যাঁকে ঘিরে এত শোক, সেই গৃহবধূই ছিলেন এই হত্যাকাণ্ডের মূল চক্রী। চারজন আত্মীয়কে খুনের পর অত্যন্ত নিখুঁতভাবে কান্নাকাটি ও শোকের অভিনয় করে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি। আজমের জেলার শ্রীরামপুরা গ্রামের কাছে হাইওয়েতে একটি জ্বলন্ত স্করপিও গাড়ি…

Read More

ঝড়ে নির্মীয়মাণ সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু ৬ শ্রমিকের

২৯ মে : উত্তরপ্রদেশের হামিরপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত ৬ জন নির্মাণ শ্রমিকের। বৃহস্পতিবার গভীর রাতে প্রবল ঝড়বৃষ্টির সময় মোরাকন্দর ও কানদৌর গ্রামের সংযোগকারী বেতোয়া নদীর ওপর তৈরি হতে থাকা একটি নির্মীয়মাণ সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে শ্রমিকদের সুরক্ষায় চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত ২টো…

Read More

সংবাদ কার্যালয়ে ঢুকে হামলা, সাংবাদিককে মারধর ঘটনার উদ্বেগ ও নিন্দা বিডিএফের

বরাক তরঙ্গ, ২৯ মে : ‘বরাক বাণী ‘ সংবাদ সংস্থার লিঙ্ক রোডে অবস্থিত কার্যালয়ে ঢুকে সাংবাদিক রাজু দাসের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। একই সঙ্গে কম্পিউটার সহ কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় তীব্র উদ্বেগ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, রাজু দাসের বয়ান থেকে…

Read More