শিলকুড়িতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শিলচরের শিলকুড়িতে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ এবং ‘পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটি’-র যৌথ উদ্যোগে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার শিলকুড়ির ‘সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে’ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। চারটি পৃথক বয়সভিত্তিক বিভাগে মোট ৮৯ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।…
