দিব্যাঙ্গদের সেবা ঈশ্বরের কাজ : বিধায়ক মিলন দাস
রবিবার এসএস কলেজে সনাক্তকরণ শিবির বরাক তরঙ্গ, ৩০ মে : দিব্যাঙ্গ মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা—এই বার্তাই তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস। শনিবার হাইলাকান্দি ইটিসি-তে ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অধীন গুয়াহাটিস্থ কম্পোজিট রিজিওনাল সেন্টার (সিআরসি)-এর উদ্যোগে এবং সর্বভারতীয় দিব্যাঙ্গজন সহায়ক সামাজিক সংগঠন ‘সক্ষম’-এর সহযোগিতায় দিব্যাঙ্গদের অধিকার, সুযোগ-সুবিধা ও পুনর্বাসন…
