হাইলাকান্দিতে তিনদিনের নজরুলগীতি প্রশিক্ষণ শুরু
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : যুব-বিভাগ, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে হাইলাকান্দি আশ্রম প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হলো ত্রিদিবসীয় নজরুলগীতি কর্মশালা। ২৮, ২৯ ও ৩০ আগস্ট তিনদিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র, শিলচরের স্বীকৃতিপ্রাপ্ত নজরুলগীতি শিল্পী শ্রীমতী অনসূয়া মজুমদার। শুক্রবার সেবাসমিতি প্রাঙ্গণে বৈদিক মন্ত্র পাঠ…
