মহাষ্টমীর রাতে কৃষ্ণেন্দু পালের বাসভবনে সপরিবারে জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর রাতে সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরলেন শ্রীভূমি জেলার জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী। সহধর্মিণী ও শিশুকন্যাকে সঙ্গে নিয়ে তিনি রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বাসভবনে উপস্থিত হন। উৎসবের আনন্দঘন পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ দুই পরিবারের মধ্যে আন্তরিকতা ও সৌভ্রাতৃত্বের এক বিশেষ মুহূর্ত হয়ে ওঠে।

মহাষ্টমীর শুভলগ্নে জেলা কমিশনার ও তাঁর পরিবারের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং তাঁর সহধর্মিণী মধুমিতা পাল। তাঁদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে কিছুটা সময় একসঙ্গে কাটান দুই পরিবারের সদস্যরা। এই সময় শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক কুশল বিনিময় ও আন্তরিক কথোপকথনে মেতে ওঠেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *