জামিরখাল এফসি মাতৃভূমি-র কোয়ার্টার ফাইনালে
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো জামিরখাল এফসি। এদিন ‘এ’ গ্রুপ থেকে চতুর্থ দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো ডাইবার্লং এফসি জামিরখাল। শুক্রবার তুমুল প্রতিদ্বন্দিতামূলক ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ আরমান এফসি ফার্নিচার মোহনখালকে ১-০ গোলের ব্যবধানে…
