ট্রাক-বাইকের মুখোমুখি, দুই শিশু সহ  মৃত্যু ৩ জনের

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : গহপুরের পূরববাড়িতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। একটি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানা গেছে।

দুর্গাপুজো দেখতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই ব্যক্তিরা। টিএনটি ডিভাইডারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গহপুর পুলিশ। পরে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *