দফতর বণ্টন সম্পন্ন, উন্নয়নের গতি বাড়াতে ‘টিম অসম’-এর ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান মুখ্যমন্ত্রীর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ জুন : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অসম মন্ত্রিসভার দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের তিন দিন পর সোমবার রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের অনুমোদনের ভিত্তিতে অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়। এর মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিসরে এক নতুন অধ্যায়ের সূচনা…
