ময়নারবন্দ বিকল্প রেলপথকে জাতীয় প্রকল্প ঘোষণার দাবিতে সরব আইনজীবী ধর্মানন্দ দেব

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : বরাক উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদি রেল যোগাযোগের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ১৪৭ কিলোমিটার দীর্ঘ লংকা-ময়নারবন্দ (শিলচর) বিকল্প রেলপথ প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি বিস্তারিত স্মারকপত্র ডাকযোগে প্রেরণ করেছেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ধর্মানন্দ দেব। একই সঙ্গে স্মারকপত্রের…

Read More

শিলচরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট; তদন্তে পুলিশ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : শিলচর শহরের বিবেকানন্দ রোডের ২৩ নম্বর লেন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা নিশিতেশ দাসের বাড়িতে রবিবার ভোরে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ, কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনায় শিলচর তারাপুর আউটপোস্টে একটি মামলা দায়ের হয়েছে।…

Read More

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে শিলচরে বিশেষ আলোচনা সভা ১ আগস্ট

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট (শনিবার) শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ আলোচনা সভা। ‘বরাক এন্টারটাইনমেন্ট সোসাইটি’-র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি জন্মশতবর্ষ উদ্‌যাপনের চতুর্থ অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে প্রেমতলাস্থ দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে।…

Read More

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কার্গিল বিজয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বীর শহিদদের স্মরণ করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কার্গিল যুদ্ধের বীর সেনানীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সদস্যরা।সকালে প্রকল্পের চেয়ারপার্সন শিবুচন্দ্র দাস, সমাজসেবী সেবক পল এবং ক্লাবের অন্যান্য সদস্যরা জারুইলতোলায় কার্গিল শহিদ চিন্ময় ভৌমিকের…

Read More

কালাইনে সড়ক দুর্ঘটনায় মৃত্যু পথচারীর, অ্যাম্বুলেন্স না মেলায় ক্ষোভ, অবরোধে তীব্র উত্তেজনা

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কাছাড় জেলার কালাইন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু এবং দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনায় রবিবার রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর দীর্ঘ সময় সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় কালাইন হাসপাতালের জরুরি স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে…

Read More

আশিসকুমার দে প্রয়াত

পিএনসি, পিএনসি।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : হাইলাকান্দি শহরের সুপরিচিত নাগরিক আশিসকুমার দে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬৭ বছর। কিডনি জনিত রোগে অসুস্থ হয়ে বেশ কয়েক মাস আগে তিনি চিকিৎসার জন্য সেখানে মেয়ের বাড়িতে গিয়েছিলেন।আসাম রাজ্য বিদ্যুৎ পর্ষদের একজন কর্মী হিসেবে আশিসবাবু ৭ বছর আগে…

Read More

মাধবচন্দ্র দাস কলেজে গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন ইডুকেয়ার ক্লাবের নির্বাচন

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ২৫ জুলাই : সোনাই মাধবচন্দ্র দাস কলেজে গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে ইডুকেয়ার ক্লাবের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৪১ জন ভোটারের মধ্যে ৩৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সদস্যদের উৎসাহ ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভোট গণনা শেষে নিম্নলিখিত প্রার্থীরা নির্বাচিত হন—সভাপতি: মাহমদুল চৌধুরী — ১৬ ভোটসহ-সভাপতি:…

Read More

এআইইউটিইউসি-র শ্রমিক অভিবর্তন শিলচরে, শ্রম কোড বাতিলসহ একাধিক দাবিতে প্রস্তাব গৃহীত

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : সর্বভারতীয় শ্রমিক সংগঠন এআইইউটিইউসি (AIUTUC)-এর কাছাড় জেলা কমিটির উদ্যোগে রবিবার শিলচরের পেনসনার্স ভবনে এক শ্রমিক অভিবর্তন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সুব্রত চন্দ্র নাথের সভাপতিত্বে আয়োজিত সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রম আইন, ন্যূনতম মজুরি এবং সরকারি নীতির বিরুদ্ধে একাধিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের…

Read More

পাথারকান্দিতে এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের কমিটি পুনর্গঠন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : দ্বীনি শিক্ষা, সমাজসেবা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের অধীন পাথারকান্দি আঞ্চলিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। রবিবার পাথারকান্দি আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগের নেতৃত্বকেই পুনরায় দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে আঞ্চলিক যুব নদওয়াতুত তামিরের নতুন কমিটিও গঠন…

Read More

কালাইন বাগান সড়কে দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, আহত দুই বাইক আরোহী

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কাছাড় জেলার কালাইন বাগান সড়কে রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তাজুল ইসলাম (৩৫) নামে এক পথচারী। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকের দুই আরোহী মন্টু মুণ্ডা ও বিরেন মুণ্ডা। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার কালাইনের পেঁচাছড়া সাপ্তাহিক বাজার থেকে…

Read More