Category: বরাক
মহালয়ার দিনে শাড়ি-বস্ত্র বিতরণ গীতবৃত্তিয়া ফাউন্ডেশনের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মহালয়া ও আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার নজির গড়ল শিলচরের রাঙ্গিরখাড়িস্থিত গীতবৃত্তিয়া ফাউন্ডেশন। শনিবার মহালয়ার দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন দুঃস্থ মহিলার মধ্যে শাড়ি-বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের পরিচালক ধ্রুব কুমার দেব জানান, প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি-বস্ত্র তুলে…
মহালয়ায় শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের ভক্তের মধ্যে পানীয় জল বিতরণ
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : দেবীপক্ষের সূচনা ও মহালয়ার পুণ্যতিথি উপলক্ষে শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের উদ্যোগে ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এদিন আশ্রমের পক্ষ থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হয়। মহালয়া উপলক্ষে সকাল থেকেই শিলচর সৎসঙ্গ বিহার আশ্রমের মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।…
মহালয়ার প্রভাতে বর্ণাঢ্য পরিবেশে মুখরিত হাইলাকান্দি
আগমনী সুরে মাতল শহর, সামাজিক বার্তা নিয়ে পথে বিভিন্ন সংগঠন_____ নীলকণ্ঠ চৌধুরী, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যপ্রভাতে আগমনী সুরে মুখরিত হয়ে উঠল হাইলাকান্দি শহরের আকাশ-বাতাস। শনিবার ভোর থেকেই শহরের রাজপথে নামে মানুষের ঢল। দুর্গাপুজোর আগাম বার্তা বিনিময়, পুরনো দিনের স্মৃতিচারণ এবং পরিচিতজনদের সঙ্গে নস্টালজিক আড্ডায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরের সর্বত্র।…
ইতিহাসের পাতায় স্মরণীয় কাটলিছড়ার মহালয়ার প্রভাত, জনসমাগমে ভাঙল গত বছরের রেকর্ড!
বিশেষ প্রতিবেদক, কাটলিছড়া।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যপ্রভাতে জনসমাগমের নতুন নজির গড়ল কাটলিছড়া। গত বছরের তুলনায় এবার মানুষের ভিড় ছিল অনেক বেশি। কাটলিছড়া বাইপাস সংলগ্ন ওভারব্রিজ এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। দক্ষিণ হাইলাকান্দি, লালাবাজার, হাইলাকান্দি-সহ দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসেন মহালয়ার এই…
পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা; চণ্ডীপাঠ ও শঙ্খধ্বনিতে শারদীয় আবহে মাতল বরাক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হলো দেবীপক্ষের। চণ্ডীপাঠের পবিত্র ধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। পূর্বপুরুষদের সদ্গতি কামনায় তর্পণের পাশাপাশি শুরু হলো শক্তিরূপিণী মা দুর্গার আরাধনার প্রতীক্ষা। মহালয়ার এই শুভ প্রভাতে শারদীয় উৎসবের আগমনী বার্তায় উৎসবমুখর হয়ে উঠল শিলচর শহরসহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত। বরাকের বিভিন্ন স্থানে দুর্গাপ্রতিমা…
শিলচরে আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে মহালয়া, সদরঘাট ও অন্নপূর্ণা ঘাটে দর্শনার্থীদের ভিড়
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় সারা দেশের সঙ্গে শিলচরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হলো মহালয়া। শনিবার মহালয়ার ভোরে চণ্ডীপাঠ ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। পিতৃপুরুষদের স্মরণে নদীর ঘাটে ঘাটে তর্পণ করেন বহু মানুষ। বাঙালি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়েই দেবীপক্ষের সূচনা…
হাইলাকান্দি জেলায় ১৬৩ ধারা জারি
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জনশান্তি, নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে হাইলাকান্দির জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ১৬৩ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। হাইলাকান্দির জ্যেষ্ঠ পুলিশ সুপারের সুপারিশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আদেশের অধীনে, জেলা প্রশাসনের পূর্বানুমতি ব্যতিরেকে সমগ্র হাইলাকান্দি জেলাজুড়ে বেশ কয়েকটি…
শ্রীভূমিতে ফাস্টফুডের দোকানে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত মদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : শ্রীভূমির একটি ফাস্টফুডের দোকান থেকে ২৪.০২ লিটার আইএমএফএল (IMFL) মদ বাজেয়াপ্ত করল পুলিশ। শ্রীভূমি থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দোকানে মদ মজুত করে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে দোকানটিতে তল্লাশি অভিযান…
মহালয়ায় আগমনী অনুষ্ঠানে মাতল শিলচর সঙ্গীত বিদ্যালয়
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : মহালয়ার প্রাক্কালে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে এক নান্দনিক আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৪০ সালে যাত্রা শুরু করা বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ বছরও সেই ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের পরিবেশনায় মা দুর্গার আগমন ও নানা বিষয়কে কেন্দ্র করে সাজানো হয় অনুষ্ঠান। এ বছর ৮৬…
‘কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন এই জয়’—কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপির জয়কে কেন্দ্র করে গুয়াহাটির রাজ্য বিজেপি কার্যালয়ে বিজয় উৎসবে মাতলেন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার আয়োজিত এই উদ্যাপনে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকীয়া, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, পীযূষ হাজরিকা ও কৌশিক রায়-সহ দলের বরিষ্ঠ নেতৃত্ব এবং অসংখ্য কার্যকর্তা। বিজয়ের…
